একে আজাদ, রাজবাড়ী : সারাদেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনের সংসদ সদস্য হারুন অর রশিদের নেতৃত্বে  মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে পাংশা উপজেলার শিয়ালডাঙ্গী এলাকা থেকে মোটর শোডাউনটি শুরু হয়। এতে পাংশা ও কালুখালী উপজেলার বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মোটর শোডাউনটি পাংশা উপজেলার রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানান।

সংসদ সদস্য হারুন অর রশিদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদার, কালুখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. তৈয়ব আলী খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান আলী মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল কবির কুন্নু, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু তালেব, উপজেলা মৎস্যবিষয়ক সম্পাদক মো. রোজেল পারভেজ রানা, পাংশা উপজেলা যুবদলের সদস্যসচিব মো. সেলিম সরদার, পৌর যুবদলের সভাপতি সবুজ সরদার।

কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মুন্নু ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মনজুর হোসেন মঞ্জু, ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আজমীর হোসেন খান, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

(একে/এএস/নভেম্বর ২৩, ২০২৬)