অভিনেতা সোহেল খানের জানাজা নিজবাড়ি রাজাপুরে সম্পন্ন
দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাইয়ের কৃতি সন্তার ও বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা সোহেল খানের লাশ তার পৈত্রিক ও নিজ বাড়ি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে বগুরা থেকে নিয়ে আসার পর এলাকায় শোকের ছায়া নেমে আছে। পরিবার ও ধামরাইয়ের আশাপশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত মানুষ ছুটে আসে একপলক দেথতে ।শোকাহত হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে।এ সময় আবেগঘন মূর্হুতের পরিবেশের সৃষ্টি হয়।
গতকাল মঙ্গলবার শেষ বিকেলেই রাজাপুর মাঠে সোহেল খানের লাশের জানাযা শেষে রাজাপুর কেন্দ্রীয় গোরস্থানে সন্ধ্যায় দাফন কাজ সম্পন্ন করা হয়।
এই সদালাপী গুণী শিল্পী সোহেল খান এর মৃত্যু সংবাদ শুনে ছুটে আসে ঢাকা থেকে তার স্তীর্থ মিল্পী, কলাকুশলী বৃন্দরা ও চ্যানেল আইয়ের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দরা। সোহেল খান এর আকসিম মৃত্যুতে নাট্য জগতে শোকের ছায়া নেমে এসেছে।
সোহেল খান এর মৃত্যু নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারন সম্পাদক রাশেদ মামুন অপু ও চ লচিত্র নির্মাতা, প্রযোজক এম ডি ইকবাল।
জানা গেছে, সোহেল খান নসীব সিনেমার শুটিং এ অংশ নিতে বগুড়া অবস্থান করছিলেন। ঘটনার দিন মঙ্গলবার সকালে সোহেল খান প্রতিদিনের মত শুটিং স্পটে যাবার আগে নাস্তাা করে তার হোটেল কক্ষে যান, অল্প সময় রেষ্ট নিয়ে স্পটে যাবেন বলে। এসময় হটাৎ তিনি পরে যান বেডে। দ্রুত তার সতীর্খরা টিএম এসএস মেডিবেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। হাসপাতাল থেকে লাশ বের করে স্থানীয় একটি মাদ্রাসায় গোসল ও কাফন সম্পন্ন করেন।
এ্যাম্বুলেন্স যোগে সোহেলের লাশ গ্রামের পৈক্রিক ও নিজ বাড়ি ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে আনা হয়। ওই দিনই জানাযা শেষে সোহেল খানের লাশ দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে ৬৬ বছর বয়সি জনপ্রিয় অভিনেতা সোহেল খান স্ত্রী আখি আক্তার, এক ছেলে সফল খান ও এক মেয়ে সহ ভাই ইবনে হাসান খান ও চার বোন সহ অসংখ্য গুণগ্রাহী ও শোভাকাংখী রেখে গেছেন।
সোহেল খান দীর্ঘ কয়েক বছর ধরে ধাসরাই পৌর এলাকায় চৌদালী পাড়ায় প্রথম পাচতলা একটি বাড়ি নির্মান করে পরিবারের সাথে বসবাস করতেন। সদালাপী এই অভিনেতা মৃত্যুতে সবাই স্তম্ভিত হয়ে পড়েছে। সকলেই তার আত্মার শান্তি কামনা করে দোয়া করেছেন। সোহেল খান পৌর এলাকায় খুব জনপ্রিয় ছিলেন। সকলের সাথে ছিল তার গভীর ভাব।
(ডিসিপি/এসপি/নভেম্বর ২৫, ২০২৬)
