একে আজাদ, রাজবাড়ী : ভালো বেতনের চাকরির প্রবণ দেখিয়ে রাজবাড়ী দৌলতদিয়া পতিতালয়ে আটকে রেখে জোর পূর্বক দেহ ব্যবসা করানোয় বাধ্য ও পৈশাচিক নির্যাতনের অভিযোগে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায় আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বুধবারব দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরা চালান অপরাধ দমন টাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয়ের মজি ফকিরের বাড়ির ভাড়াটিয়া এলেম খার স্ত্রী রোজী সরদারনি ও মজি ফকির। রায়ের সময় তারা পলাতক ছিলেন।

মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দোষী সাব্যস্ত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ১১ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায় আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদানের রায় দেন।

আদালতের রায়ের বিবরণে বলা হয় ,২০১৫ সালের ১৫ ই অক্টোবর গাজীপুরের জয়দেবপুর থেকে ভালো বেতনে চাকরির নাম করে ভুক্তভোগী নারী মোছা: কনা আক্তার কে প্রতারণামূলকভাবে বাস যোগে রাজবাড়ীর দৌলতদিয়া নিয়ে আসে রোজী। রাত সাড়ে দশটার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর পিছনের গেট দিয়ে প্রবেশ করে ও মজি ফকিরের বাড়িতে রাখেন। ভয় ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে।

পতিতাবৃত্তিতে অস্বীকার করায় ২০১৫ সালের ১৭ ই নভেম্বর রাত ৯ টা থেকে ১৮ই নভেম্বর সকাল দশটা পর্যন্ত বাঁশের লাঠি ও কাঠের চলা দিয়ে মারপিট করে। তার চিৎকারে আশপাশের লোকজন মজি ফকিরের বাড়ী থেকে পুলিশের সহায়তায় তাতে উদ্ধার করে। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

দৌলতদিয়া যৌনপল্লীতে কর্মরত এনজিও কর্মকর্তা ও সাংবাদিক শেখ রাজীবের সহায়তায় সুস্থ হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।

রাজবাড়ী মানব পাচার প্রতিরোধ ও দমন আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. জাহিদ উদ্দিন মোল্লা বলেন, সাক্ষীদের সাক্ষ্য ও তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে আদালত। এতে ন্যায় বিচার পেয়েছে বাদী। রায় আমরা সন্তুষ্ট।

(একে/এসপি/নভেম্বর ২৫, ২০২৬)