সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা বিষয়ক বক্তব্য রাখেন, সালথা থানার পরিদর্শক (ওসি) বাবলুর রহমান খান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আল আজাদ জনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা জামায়াতের আমীর আবুল ফজল মুরাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবরা সভায় উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকের বিস্তার, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, সংঘর্ষ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এছাড়াও থানার ওসি বাবলুর রহমান স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতায় সামাজিকভাবে সকল অপরাধমূলক কর্মকান্ডকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

(এএন/এসপি/নভেম্বর ২৬, ২০২৬)