ফুলপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস, ফুলপুর মুক্ত দিবস ও মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তারেক আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুদরত আলী, একেএম সিরাজুল হক প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণসহ উপজেলা জামায়াত ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এসআই/এসপি/নভেম্বর ২৬, ২০২৬)
