মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : বিএনপি মহাসচিব রুহুল কোবির রিজভী বলেছেন, বর্তমান তারেক রহমানের সরকার একটি নির্বাচিত সরকার এবং দেশ-বিদেশ থেকে এ সরকারকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তিনি ১৭ বছরের শাসনামলের সমালোচনা করে অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের মাধ্যমে দেশকে অশান্ত করার চেষ্টা চলছে।

আজ শুক্রবার বিকালে তিনি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে লৌহজং উপজেলা বিএনপি আয়োজিত এক ভিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, দীর্ঘ সময় জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করা হয়েছে এবং বিরোধী দল রাজনীতি বা কর্মসূচি দিলে তাদের ঠিকানা হতো কারাগার। তিনি অতীতের নির্বাচনগুলোকে ‘প্রহসন’, ‘আমলাদের নির্বাচন’, ‘মধ্যরাতের নির্বাচন’ ও ‘ভোটকেন্দ্রে গরু-ছাগলের নির্বাচন’ বলে অভিহিত করেন।

বিএনপি মহাসচিব বলেন, অ ১৭ বছর পর ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন ঘটিয়ে তিনি দেশ থেকে পালিয়ে যান। এরপর দেশে পরিবর্তন এসেছে, মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেয়েছে এবং বিরোধী দলের নেতাকর্মীরা প্রাণ খুলে কথা বলার সুযোগ পাচ্ছেন। আগে কথা বলতে গিয়ে ‘ক্রসফায়ার’ বা ‘গুমের শিকার’ হওয়ার যে আতঙ্ক ছিল, এখন নির্ভয়ে কথা বলার পরিবেশ তৈরি হয়েছে বলেও দাবি করা হয়।

রিজভী বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। তিনি গোপালগঞ্জ ও ময়মনসিংহসহ বিভিন্ন জায়গায় আগুন জ্বলার প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন, এসবের পেছনে কারা জড়িত।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য হাজী মো. রাশেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ আলো ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ।

এ ছাড়া মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাকের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, সদস্য আব্দুস সালাম মোল্লা ও উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদল হোসেন হাওলাদার।

রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা আন্দোলনের নামে নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলছে। সে পালিয়ে গিয়ে দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তার আমলে শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বড় প্রকল্পের নামে সেই টাকা দিয়ে নেতাকর্মীরা দিল্লি, আমেরিকায় বড় বড় বাড়ি বানিয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমান শান্তির পক্ষে, গণতন্ত্রের পক্ষে। তারেক রহমান দেশ সঠিক পথে চালাচ্ছেন- এটা ফ্যাসিবাদীদের সহ্য হচ্ছে না।

(এমকে/এসপি/নভেম্বর ২৭, ২০২৬)