পিএম সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের কুড়িগ্রাম-১(সদর উপজেলা) ও কুড়িগ্রাম-৩(রাজারহাট উপজেলা) সদর উপজেলার বেলগাছা হলোখানা,কাঁঠালবাড়ি মোগলবাসা(আংশিক) ইউনিয়ন এবং রাজারহাট উপজেলার রাজারহাট, ঘড়িয়ালডাঙ্গা,চাকিরপাশা, বিদ্যানন্দ, উমরমজিদ, নাজিমখান, ছিনাই (আংশিক) ইউনিয়ন সমূহে ৩৩/১১ কেভি বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় এসব এলাকার সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৩/১১ কেভিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কুড়ি-লাল পবিসের এজিএম(ওএন্ডএম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সে ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

(পিএস/এসপি/নভেম্বর ২৭, ২০২৬)