সুবর্ণচরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমানের সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।
উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা কমিশনার ভূমি ছেনমং রাখাইন, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা মিজানুর রহমান, সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার হারুন অর রশীদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রতন চন্দ্র মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলম, সমাজ সেবা কর্মকর্তা নুর নবী, চরজব্বর থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল হাসান, নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন, সদস্য সচিব নুরুল হুদা, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মঞ্জরুল আলম মজনু, সমাজ সেবক জহির উদ্দিন তুহিন, সুবর্ণচর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আলী আহসান মোহাম্মদ তারেক, সদস্য সচিব মামুন হাসান রোহান, হারিছ চৌধুরী বাজার পরিচালা কমিটির সদস্য সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমন,প্রশাসনের কর্মকর্তাগন, বিভিন্ন সামাজিক সংগঠন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে, মাদক নিয়ন্ত্রণ, উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান উন্নয়ন কাজের অগ্রগতি, নানা অভিযোগ, অভিযানসহ নানা জনদূর্ভোগ নিয়ে আলোচনা করা হয়।
(আইইউএস/এএস/নভেম্বর ২৮, ২০২৬)
