গুলিবিদ্ধদের বাড়িতে যুবদল নেতা জুয়েল, দিলেন সহযোগিতার আশ্বাস
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া পাঁচ ছাত্রদল নেতাকর্মীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁদের বাড়িতে গিয়েছেন ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল। এ সময় তাঁর সঙ্গে পৌর ও বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শনিবার (২৮ নভেম্বর) তাঁরা আহতদের বাড়িতে গিয়ে চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁদের ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে আহতদের পাশে থাকার এবং চিকিৎসাসহ সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় জাকির হোসেন জুয়েল আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, দলের দুঃসময়ে ও আন্দোলন-সংগ্রামে যারা রক্ত দিয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, দল সব সময় তাঁদের পাশে আছে এবং থাকবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে যুবদলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর যুবদল নেতা আক্তার হোসেন নিফা, রাশেদুল ইসলাম রিপন, রেজাউল করিম মুকুল, সেলিম হোসেন, জাহাঙ্গীর হোসেন, সজীব হোসেন, সাইদুল ইসলাম, সোহেল রানাসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা।
(এসকেকে/এসপি/নভেম্বর ২৮, ২০২৬)
