বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ফরিদপুরের মদিনা
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার কাশিপুর গ্রামে রবিবার গায়ে হলুদের দিনে অষ্টম শ্রেণীর ছাত্রী মদিনা খাতুন (১৩) প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেল।
মনিদা উপজেলার কাশিপুর গ্রামের মিলন হোসেনের মেয়ে। সে বনওয়ারীনগর সিবিপি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, উপজেলার কাশিপুর গ্রামের মিলন হোসেনের মেয়ে মদিনার বিয়ে ঠিক হয় একই উপজেলার বাদাল গ্রামের ইদ্রিস মন্ডলের ছেলে সুলতান মাহমুদ এর সাথে। আজ সোমবার তাদের বিয়ের দিন ধার্য ছিল ।
বিয়ে উপলক্ষে বাড়িতে চলছিলো দই তৈরী, সাজানো হয়েছে বিশাল আকৃতির গেট, বাড়িতে নিকট আত্মীয় স্বজনদের উপস্থিতিতে ভরপুর, গাঁয়ে হলুদ এর আয়োজন নিয়ে ব্যস্ত সবাই তবুও মেয়েটির নেই কোন উচ্ছলতা, ঘরের এক কোনে চুপচাপ বসে আছে।
বাল্যবিয়ের খবর পেয়ে রোববার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম পুলিশ নিয়ে হাজির হয় কনের বাড়িতে। পরে তাদের বুঝিয়ে বিয়ে বন্ধ করেন।
প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মদিনাকে বিয়ে দেবেনা মর্মে মেয়ের পিতা মিলন হোসেন, মা বাসনা খাতুন, দাদা আব্দুল খালেক, মেয়ের চাচা রাশেদ এর নিকট থেকে মুচলেকা নেয়া হয়। কনে মদিনা জানায়, তার দাদির ইচ্ছেতেই এই বিয়ে দেয়া হচ্ছিলো। মেয়ের দাদি কমেলা খাতুন জানান, আমি আর কয়দিন বাছুম, নাতি জামাই দেখে মরতে চ্যালাম।
(এসএইচএম/এএস/আগস্ট ১৭, ২০১৪)
পাঠকের মতামত:
- ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও ধর্মীয় অনুষ্ঠান
- চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার, ৮ পদে প্রার্থী ১৪ জন
- বাগেরহাটে মাদরাসা শিক্ষকের মারধরে হাসপাতালে ছাত্র, থানায় অভিযোগ
- দিনাজপুরে ৬০ শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ
- দেবহাটায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধভাবে মজুত করা ২৩৪০ বস্তা সার জব্দ
- লৌহজংয়ে দুই মাংস বিক্রেতাকে জরিমানা
- ভাসুরের লাঠির আঘাতে আহত ডিমপাড়া মুরগি, বিচার চাইতে থানায় শম্পা রানী
- নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো দু'দিনব্যাপী সুলতান উৎসব
- ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
- টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ
- গোপালগঞ্জ বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু
- সেচপাম্প ঘরের চৌকিতে যুবতীর লাশ!
- পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার
- কানাইপুরের ফেমাস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির রেজিস্ট্রেশন বাতিল
- সুবর্ণচরে চরবাটা ইউনিয়নে মাদক-সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
- ‘আইনপেশায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে’
- ‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কারে সময় প্রয়োজন’
- আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের আভাস
- ‘রোহিঙ্গা গণহত্যা মামলার রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’
- ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’
- জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত
- বাংলাদেশে বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের প্রতি এফবিসিসিআইয়ের আহ্বান
- রাফিনহার নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় বার্সার
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- লোহালিয়া নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- সিরাজগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- সিরাজগঞ্জের ভিক্টোরিয়া স্কুলের ১১২ বীর মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ
- সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্মদিনে কেক কাটা, প্রার্থনা ও শিরনি বিতরণ
- বরগুনায় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সমাগ্রী বিতরণ
- নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সিয়াম-আলম নেতৃত্বাধীন প্যানেলের জয়জয়কার
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ২৭ জুন থেকে শুরু হচ্ছে ধামরাইয়ের রথযাত্রা উৎসব ও তার মাসব্যাপী মেলা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা
- সুবর্ণচরে চরবাটা ইউনিয়নে মাদক-সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১
-1.gif)








