গ্রীন ডেল্টার প্রতারনার শিকার বাংলা ৭১ সম্পাদক
স্টাফ রিপোর্টার, ঢাকা : দৈনিক বাংলা ৭১ পত্রিকার সম্পাদক প্রবীর সিকদার ঢাকার ধানমণ্ডির রিয়েল এস্টেট কোম্পানি গ্রীন ডেল্টা হাউজিং এন্ড ডেভলপমেন্ট (প্রা:) লিমিটেডের প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারাতে বসেছেন। তিনি গ্রীন ডেল্টার কাছ থেকে একটি ফ্ল্যাট কিনে এই প্রতারণার শিকার হন। একাত্তরের মুক্তিযুদ্ধে সর্বস্ব হারানো ও রাজাকার বিরোধী লেখালেখির কারণে নৃশংস হামলার শিকার সাংবাদিক প্রবীর সিকদার জানিয়েছেন, সারা জীবনের সঞ্চয় ও পারিবারিক সম্পত্তি বিক্রির অর্থ দিয়ে তিনি চার বছর আগে গ্রীন ডেল্টা (বাড়ি নং ৯/খ, সড়ক নং ১৩ নতুন, ধানমণ্ডির আবাসিক এলাকা, ঢাকা) কাছ থেকে একটি ফ্ল্যাট কেনেন। ফ্ল্যাট লোকেশন : গ্রীন ডেল্টা স্বপ্লীল, ১০০-১০০/১ ইব্রাহীমপুর, কাফরুল, ঢাকা। কিন্তু কোম্পানিটি দীর্ঘ দিনেও তাকে ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি। রহস্যজনক কারণে নির্মাণ কাজ বন্ধ রেখে কোম্পানিটি তাকে সহ অন্য ফ্ল্যাট ক্রেতাদের ভোগান্তির মধ্যে ফেলেছে।
এ ব্যাপারে কোম্পানির ব্যবস্থপনা পরিচালক বেলাল হোসেনকে উপর্যুপরি চিঠি লিখেও কোনো সদুত্তর মেলেনি। প্রবীর সিকদার আরো বলেন, কোম্পানীটির চেয়ারম্যান নূরুল আমীন ও তার ছেলে ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন দীর্ঘদিন অফিস করেন না। কিন্তু তাদের মহাব্যপস্থাপক পদবীর দুই কর্মকর্তা উম্মে কুলসুম শিমুল চোধুরী ও আবু সুফিয়ান সোহাগের মাধ্যমে অফিস খোলা রেখে যথারীতি প্রতারণার কাজটি অব্যাহত রেখেছেন।
একই প্রকল্পের গ্রাহক ও কোম্পানিটির প্রতারণার শিকার মো. খসরু, জাফর আহম্মেদ ও মো. মনজুর সাথে এ ব্যাপারে কথা বললে তারাও গ্রীন ডেল্টার খপ্পরে পড়ে সর্বস্ব হরোনোর আশঙ্কার কথা জানান। তারা একই ফ্ল্যাট তিন জনের কাছে বিক্রির গুরুতর অভিযোগও করেন।
বিষয়টি নিয়ে কথা বলতে এই প্রতিবেদক কোম্পানির দুই মহাব্যবস্থাপক উম্মে কুলসুম শিমুল চৌধুরী ও আবু সুফিয়ান সোহাগের সাথে টেলিফোনে যোগাযোগ করলেও তারা কেউই ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে ধানমণ্ডি ও কাফরুল থানায় অসংখ্য অভিযোগ রয়েছে বলে জানান সাংবাদিক প্রবীর সিকদার। ধানমণ্ডি থানার ইন্সপেক্টর অশোক চৌহান ঘটনার সত্যতা স্বীকার করেন। প্রবীর সিকদার আরো জানান, সরকারের সংশ্লিষ্ট বিভাগ গ্রীন ডেল্টার অসংখ্য অপকর্মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন না করলে অসংখ্য গ্রাহক জীবনের সর্বস্ব হারিয়ে পথে বসবে।
(এটি/এপ্রিল ২৬, ২০১৪)
পাঠকের মতামত:
- ৩০ নভেম্বরের মধ্যে সরকারি বাসার সাবলেট অপসারণের নির্দেশ
- ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ’
- কিশোরগঞ্জে পাকবাহিনীর সাথে মুক্তিবাহিনীর তুমুল সংঘর্ষ শুরু হয়
- শৈশবের চঁড়ুই ভাতি এবং...
- সাতক্ষীরায় ওয়ার্ড বিএনপি’র দুই সদস্যকে বাড়ি থেকে ডেকে এনে গ্রেপ্তার দেখানোর অভিযোগ
- চাটমোহরে ৪০ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও লীলা কীর্তন
- বগুড়ার শেরপুরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন
- আ.লীগের লকডাউনের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির শোডাউন
- পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যানবাহন চলাচল বন্ধ, হচ্ছেনা মোংলা বন্দরের পন্য পরিবহন
- সোনাতলার কানুপুরে নবান্ন মেলা, মাছ বিক্রি প্রায় ২০০ মণ
- মুক্তিপণ দিতে না পারায় এক সপ্তাহেও বাড়ি ফিরতে পারেননি অপহৃত ৪ জেলে
- দীর্ঘস্থায়ী সংকটে আশ্রয়শিবিরে শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ কমছে
- কলারোয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ, ভ্যান চালকের যাবজ্জীবন
- পারমাণবিক বিদ্যুৎ পরিচালনায় আত্মবিশ্বাসী বাংলাদেশ, রূপপুরে দক্ষতার নতুন দৃষ্টান্ত
- মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত
- পাওনা টাকা চাওয়ায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
- বাঙ্গালহালিয়ায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার
- ‘পূরবী বসু ‘একুশে’ পেলে কিছুটা সান্তনা থাকতো’
- আগামী গ্রীষ্মেই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট
- কাশিয়ানীতে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন
- টানা সপ্তমবার কমল স্বর্ণের দাম
- কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল
- রমজানের খেজুর নিয়ে আলজেরিয়ার সঙ্গে সরকারের আলোচনা
- যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিস
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস
- জীবননগরে মাংস সংরক্ষণ করে বিক্রির দায়ে জরিমানা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- কিশোরগঞ্জে পাকবাহিনীর সাথে মুক্তিবাহিনীর তুমুল সংঘর্ষ শুরু হয়
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








