প্রধানমন্ত্রীর পক্ষে আ'লীগ নেতা শিহাবের স্কুল ড্রেস বিতরণ
আসাদ সবুজ, বরগুনা : বরগুনায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এ স্কুল ড্রেস বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী সদস্য এস এম মশিউর রহমান শিহাব।
বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে দশটায় সদর উপজেলার ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ স্কুল ড্রেস বিতরণ করা হয়। নতুন স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
এসময় উপস্থিত কয়েকজন অভিভাবক বলেন, এই স্কুলে লেখা পড়া করা অনেক শিক্ষার্থীর অভিভাবক আছেন, যারা প্রতি বছর তাদের ছেলে মেয়েদের নতুন স্কুল ড্রেস দিতে পারেন না। শিহাব ভাই এই স্কুলে পড়ুয়া সকল শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস উপহার দিয়েছেন। বরগুনায় এরকম উদ্যোগ এই প্রথম নয় এর আগেও শিহাব ভাইয়ের কাছ থেকে পেয়েছি। আমরা সকলেই শিহাব ভাইয়ের জন্য প্রান ভরে দোয়া করবো, মহান আল্লাহ পাক যেন শিহাব ভাইয়ের মনের আশা পুরণ করেন।
স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আউয়াল হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বিএসসি, সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ মাস্টার ,জেলা মৎস্য জীবি লীগের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাজিব, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক উপ স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক নাঈমুর রহমান প্রমুখ।
ড্রেস বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা এস এম মশিউর রহমান শিহাব প্রতি বছর বরগুনার হাজার হাজার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকেন, শত শত গরীব আসহায় শিক্ষার্থীদের লেখা পড়ার খরচের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন। এস এম মশিউর রহমান শিহাব মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দীর্ঘ দুই যুগ ধরে বরগুনা-১ আসনের সাধারণ মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। শিহাব আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী।
এস এম মশিউর রহমান শিহাব মুঠোফোনে বলেন, আপনারা সকলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জন্য দোয়া করবেন, তিনি যেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চম বারের মত প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারেন । আমার জন্য দোয়া করবেন, আমি যেন বরগুনা মানুষের সুখে-দুখে শেখ হাসিনার একজন কর্মী হিসেবে বরগুনা মানুষের পাশে থাকতে পারি।
(এএস/এএস/মে ১১, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








