ব্রিজঘাটে স্থায়ী কাঁচাবাজার প্রতিষ্ঠার দাবি ব্যবসায়ীদের
উপজেলার নাড়া, সিডিএ’র কঠিন সাড়ায় ধ্বংসস্তূপ!
জে. জাহেদ, চট্টগ্রাম : কর্ণফুলী উপজেলা চরপাথরঘাটার পুরাতন ব্রিজঘাটে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ) এর নিজস্ব খতিয়ানভূক্ত অধিগ্রহণকৃত অনেক জমি রয়েছে। ওই জমিতেই এলাকার ক্ষুদ্র ব্যবসায়িরা দীর্ঘদিন যাবত কাঁচা বাজার বসিয়ে ব্যবসা করতেন। কিন্তু দীর্ঘ ২০ বছরেও সড়ক প্রশস্ত কিংবা স্থায়ী বাজারের জন্য কোন প্রকল্পও গ্রহণ করেনি সিডিএ। বরং পূনরায় উচ্ছেদ করা হয়েছে দখলদারদের। ফলে ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে এখন রাস্তার ওপর ঠেলায় বা ভ্যানে কাঁচাবাজার বিক্রি করছেন। এখন ব্যবসায়ীরাই দ্রুত স্থায়ী বাজার প্রতিষ্ঠার দাবি জানাচ্ছেন।
দীর্ঘ ৪০ বছরেও স্থায়ীভাবে চরপাথরঘাটা ব্রিজঘাটে কোন কাঁচাবাজার প্রতিষ্ঠা করা হয়নি। স্থানীয় উপজেলা প্রশাসন বিংবা ইউনিয়ন পরিষদের কোন উদ্যোগ চোখে পড়েনি। ফলে, ব্যবসায়ীরা সিডিএ সড়ক দখল করে ব্যবসা করতেন দিনের পর দিন।
উচ্ছেদের পর ব্যবসায়ীরা সিডিএ’র ওই নির্ধারিত স্থানে স্থায়ী বাজার নির্মাণ করার জন্য দাবি তুলেছেন। কেননা ওখানে স্থায়ী কোনো কাঁচাবাজার নেই। বর্তমানে গুরুত্বপূর্ণ সড়কের পাশের জায়গা দখল করে বসত মাছ ও তরিতরকারির দোকান। এতে অপ্রশস্ত সড়কগুলো আরও সংকুচিত হয়ে পড়েছে। এ কারণে সৃষ্ট যানজটে বেড়েছে পথচলতি মানুষের ভোগান্তি। এ ছাড়া চরপাথরঘাটায় নেই খেলার মাঠ।
কিন্তু একটি মহল সেখানে বাজার নির্মাণ করতেও গোপনে বিরোধিতা করবেন বলে বাজারের লোকজন জানান। কেননা তারা আসলে রাস্তার ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক চাঁদা তোলেন। স্থায়ী বাজার হলে তাদের চাঁদা তোলা বন্ধ হবে বলে বিরোধিতা করবেন। এমন আশঙ্কা অনেকের।
স্থানীয়রা জানান, বাজার না থাকায় চরপাথরঘাটা ও চরলক্ষ্যার ইউনিয়নের হাজার হাজার মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। ক্ষুদ্র মাছ ব্যবসায়ি আজগর আল পাপ্পু বলেন,‘ব্রিজঘাট বাজার ইজারা দিলেন উপজেলা! উচ্ছেদ করলেন সিডিএ, ক্ষতি হল ব্যবসায়ীর, বদনাম হল সরকারের। উধাও হয়ে গেল পজিশন বিক্রি করা জমিদাররা। এখন একমাত্র ভরসা ফাদার অব কর্ণফুলী মাননীয় ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়।’ উচ্ছেদে দোকান হারানো মো. ইমরান পাটোয়ারী আবার বলেন, ‘উপজেলা নাড়া দিলেন কিন্তু সিডিএ সাড়া দিলো কঠিন রুপে। যার কারণে আমরা দোকান হারালাম।’
চরপাথরঘাটার এলাকার সামাজিক সংগঠক ও রাজনীতিবিদ মুহাম্মদ সেলিম হক জানান,‘ঢাকা থেকে এসে দেখি বদলে গেছে চিরচেনা পরিবেশ। চেনা জায়গাটি অচেনা লাগছে। নিজের থেকেও খারাপ লাগছে। সব দোকানদার গুলো পরিচিত ছিল। চেহারার দিকে থাকাতে পারছি না। দীর্ঘদিনের দোকানপাট। প্রায় সকলে আত্মার আত্মীয়ের মতো। সবার মূখে কান্নার ভাব-মলিন চেহারা। এ মুহুর্তে সান্ত্বনাও বিষ মনে হবে। প্রস্তুতি বিহীন উচ্ছেদ। তবুও আমি চেষ্টা করব দোকান মালিক ও জমিদারদের পাশে থেকে সিডিএ’র সাথে কথা বলে ভালো কিছু করার।’
সিডিএর এস্টেট শাখার অফিসার মো. আলমগীর খান বলেন, ‘ব্রিজঘাট কাঁচাবাজার থেকে পুরাতন ব্রিজঘাট পর্যন্ত দুপাশ যতটুকু দোকানঘর ভেঙেছে তাতে সিডি অস্থায়ী বাউন্ডার নির্মাণ করে দিচ্ছেন। এত টুকুতেই দুদিনের অভিযান সমাপ্তি হবে। পরে আবারো উচ্ছেদ অভিযান করা হবে। তবে সিডিএর পরিকল্পনা রয়েছে ব্যবসায়িদের জন্য স্থায়ী দোকানঘর নির্মাণের।’
সিডিএ নির্মাণ বিভাগ-১ এর প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ বলেন, ‘ধারাবাহিক ভাবে সিডিএ’র সব বেদখল জমি উদ্ধার করা হবে শিগগরই বাকি স্থাপনা গুলোও ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’ সিডিএ সচিব মো. মিনহাজের রহমান বলেন, ‘নিয়ম অনুযায়ি সব উচ্ছেদ করা হচ্ছে। মামলার বিষয়টি দেখা হচ্ছে।’
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, ‘কর্ণফুলীতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। গত দুই দিনের অভিযান শেষ হয়েছে। ওখান থেকে অনেকেই ফোনে জানিয়েছেন এতে স্থানীয় গরিব মানুষজন যারা দোকানপাট করতেন তাঁদের বেশ ক্ষতি হয়েছে বলে শুনেছি। এসব বিষয় বিবেচনা করে দোকানদারদের জন্য স্থায়ী কিছু করার চিন্তা করব।’
(জেজে/এসপি/মে ২৫, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








