ঝিনাইদহে আপন দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মহিলা কলেজ গেট এলাকায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরির বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন উপজেলার পুকুরিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহাবুর রহমান ও সুলতান মাহমুদ মিনি।
অভিযুক্ত চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরি উপজেলার শিমলা–রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
এদিকে এ ঘটনার পর রাত ৯ টার দিকে সুলতান মাহমুদ মিনির আড়পাড়া এলাকার বাসার সামনে ১টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তাঁর স্ত্রী তাসলিমা জান্নাত দিপ্তী।ঘটনাস্থল থেকে ১টি বোমা উদ্ধার করেছে পুলিশ। এ সময় কালীগঞ্জ থানার এসআই আবু জাফর সেকেন্দার উপস্থিত ছিলেন।
আহত সুলতান মাহমুদ মিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ভাই মহিলা কলেজ গেটের পাশে নিজ দোকানে বসে ছিলেন। সে সময় চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরির নেতৃত্বে ১৫-২০ জন দোকানে এসে হামলা করে। এ সময় তাদের হাতে দা, রামদা, চাইনিজ কুড়াল ও রড ছিল। তার বড় ভাই মাহাবুর রহমান তাকে ঠেকাতে এলে দা দিয়ে দুই পা ও মাথায় কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জখম করে।
এ ব্যাপারে চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরি বলেন, তাদের কাছে ১ কোটি টাকা পাবেন তিনি। সেই টাকা বৃহস্পতিবার সন্ধ্যায় চাইতে গিয়েছিলেন। স্থানীয় সংসদ সদস্য বিচার করে দিয়েছিলেন। এ সময় তারা টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরে ছেলেপেলে চড়–থাপ্পড় মেরেছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শম্পা মোদক জানান, মাহাবুর নামের একজনের মাথায় ও দুই পায়ে ধারালো অস্ত্রে আঘাত রয়েছে। বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। অন্যজন সুলতান মাহমুদের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তারা দুজনই হাসপাতালে ভর্তি রয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্ল্যা জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(একে/এসপি/মে ২৬, ২০২৩)
পাঠকের মতামত:
- ৪ থেকে ৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ
- শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
- ‘আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’
- লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- ঈদ শেষে ফিরতি যাত্রার ২৬ মার্চের ট্রেন টিকিট মিলবে আজ
- নতুন সিনেমার ঘোষণা দিলেন অমিতাভ রেজা
- ‘ঈদে বাড়তি ভাড়া নয়, বরং কমও নেওয়া হচ্ছে’
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ব্যবস্থা চালু এনবিআরের
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
- প্রধানমন্ত্রীর কাছে ৪ প্রধান বিনিয়োগ প্রচার সংস্থার ১৮০ দিনের কর্মপরিকল্পনা
- এবার হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প
- ‘জাতীয় ঈদগাহের প্রস্তুতি শেষ পর্যায়ে’
- খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
১৬ মার্চ ২০২৬
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
-1.gif)








