ময়মনসিংহে পরিবহন শ্রমিক রাকিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ১৪ নভেম্বর মঙ্গলবার ময়মনসিংহ পরিবহন শ্রমিক আব্দুর রাজ্জাক রাকিব হত্যায় ন্যায় বিচারের দাবিতে শম্ভুগঞ্জ টোলপ্লাজার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনটি পরবর্তীতে জনসভায় রুপান্তরিত হয়। সকাল ১১টায় মানব্বন্ধনটি শুরু হয় বেলা এক টায় শেষ হয়। উল্লেখ্য গত ১১ নভেম্বর রাতে তারাকান্দা থেকে ফেরার পথে চায়না মোড় নামক স্থানে এক ট্রাকড্রাইভের সাথে শাওন নামক (বহিস্কৃত) যুবলীগ নেতা, বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে, এবং শাওন ও তার সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয় শ্রমিক আব্দুর রাজ্জাক রাকিব (রাকিব), (২৪) সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত হয়ে যুবলীগ থেকে শাওনকে বহিস্কার করা হয়, তথাপি শাওন স্থানীয় প্রতিমন্ত্রীর আস্থাভাজন হওয়ায় বেপরোয়া হয়ে উঠে, গত ০৩ বছর পুর্বে বিপুল পরিমান অস্ত্র ও মাদক সহ র্যাব ১৪ তাকে গ্রেপ্তার করে, তখন তার কাছ থেকে-২টি পিস্তল, ১টি রিভলবার, ৩টি ম্যাগজিন, ২ টি শর্টগান সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার হয়। জেলখেটে বের হবার পর ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় ও প্রতিমন্ত্রীর আশির্বাদ নিয়ে সে ধরাকে সরা জ্ঞানে আরও বেপরোয়া হয়ে উঠে।
ময়মনসিংহ মডেল থানায় শাওনের নামে হত্যা, চাদাবাজি, অস্ত্র, মাদক মামলা সহ ১০ টি মামলা রজু আছে। প্রতিমন্ত্রীর ছায়ায় থেকে শাওন এহেনও অপকর্ম নাই যা করে না। এরই ধারাবাহিকতায় তারাকান্দা উপজেলায় প্রতিমন্ত্রীর নির্বাচনী কর্মসূচি থেকে ফেরার পথে সমান্য বাকবিতন্ডায় জড়িয়ে শাওন ও তার সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয় শ্রমিক রাকিব।
এই ঘটনায় নিহতের মা হাসি আক্তার শাওন ও তার ভাই পারভেজসহ ১৬ জনের নাম উল্লেখ করে ১২ জন অজ্ঞাত রেখে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন-। ঘটনার ৩ দিন পেরিয়ে গেলেও এ পর্যন্ত গ্রেপ্তার হয় নাই শাওন বা তার বাহিনীর কোনো খুনি।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, শাওনের নামে আগের ১০ টি মামলা আছে, আর ও একটি হত্যা মামলা রজু হয়েছে, আমাদের সর্বাত্মক চেষ্টা শাওন ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তার করা।তিনি এ ব্যাপারে কোনো রাজনৈতিক প্রভাব বা চাপ নেই বলে জানান।
মানব বন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর এমদাদুল হক, শ্রমিক নেতা চানু মিয়া, শ্রমিক নেতা মোঃ আলী,জাতীয় পার্টির উপজেলা দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিকী,৩২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শামসুল হক মেম্বার,বিশিষ্ট ব্যাবসায়ী খোরশেদ আলম,৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মুক্তার আহমেদ, ও রাকিবের চাচা আবু বক্কর সিদ্দিকী সাগর। বক্তৃতায় সবাই বলেন হত্যার সুষ্ট বিচার করতে হবে, ৩ দিন পেরিয়ে গেলেও এখনও আসামী ধরা ছোয়ার বাহিরে, কাউন্সিলর এমদাদুল হক ৪৮ ঘন্টা সময় বেধে দিয়ে বলেন, এই সময়ের মধ্যে যদি আসামী শাওন ও তার সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয় তাহলে শ্রমিক =দের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় নিহত রাকিবের স্ত্রী ও ৯ মাসে শিশু বাচ্চাকে নিয়ে বার বার মুর্ছা যাচ্ছিলেন। এ ব্যাপারে ময়মনসিংহ শহরে শ্রমিকদের মধ্য উত্তেজনা বিরাজ করছে।
(এনআরকে/এএস/নভেম্বর ১৪, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








