২০ দলের কালো পতাকা মিছিল শুরু
স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ২০ দলের কালো পতাকা মিছিল শুরু হয়েছে।
শনিবার বিকেল ৩টা ৪০ মিনিটে এ মিছিল শুরু হয়। মগবাজার মোড়ে এটি শেষ হবে।
এর আগে, দুপুর থেকে মিছিলে অংশ নিতে কালো পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে ২০ দলের শত শত নেতাকর্মী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন।
মিছিলে উপস্থিত আছেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমান, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমেদ, রুহুল কবীর রিজভী আহমেদ, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবীব উন নবী খান সোহেল, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।
এর আগে, ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ২০ দলীয় জোট কালো পতাকা মিছিলের জন্য মহানগর পুলিশের অনুমতি নেয়। শুক্রবার সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেওয়ার কথা জানান।
ইসরাইলের বিরুদ্ধে ঘৃণা প্রকাশে জোটের এই কর্মসূচিতে কোনো ধরনের বাধা না দিতে বা কোনো হাঙ্গামা না করতে সরকারের প্রতি আহ্বান জানান ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।
তিনি জানান, এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমরা এই মিছিলে কোনো লাঠিসোটা নিয়ে আসব না। কাজেই সরকারের ভয় পাওয়ার কিছু নেই। এ ছাড়া এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়।
এদিকে, কালো পতাকা মিছিলকে ঘিরে শনিবার সকাল থেকেই নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ অবস্থান নেয়।
উল্লেখ্য, ফিলিন্তিনের গাজায় গত এক মাসে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় প্রায় দুই হাজার মানুষ নিহত হয়।
(ওএস/এটিআর/আগস্ট ১৬, ২০১৪)
পাঠকের মতামত:
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাক ও রাজাকারের এক যৌথ বাহিনীর ওপর আক্রমণ চালায়
- কলাপাড়ায় নবান্ন উৎসব, নতুন ধানে ঘরে ঘরে উৎসবের আমেজ
- সীমান্তে ১৬ লাখ টাকার মদ উদ্ধার করল বিজিবি
- কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় আইন পাসের দাবি, প্রয়োজনে ঢাকা অবরোধের হুঁশিয়ারি
- গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে
- সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
- শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
- ‘যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ নিয়ে’
- ‘ভারতে বসে নাশকতার নির্দেশ, দেশে বোমাবাজি’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- মহেশখালীতে যুবলীগ নেতা আব্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
-1.gif)








