চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মদিন আজ
নড়াইল প্রতিনিধি : আজ রবিবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মদিন।
১৯২৪ সালের এই দিনে (১০ আগস্ট) নড়াইল জেলার মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। এসএম সুলতানের আসল নাম ছিল লাল মিয়া। তার বাবার নাম মেছের আলী ও মার নাম মাজু বিবি।
ছোটবেলা থেকেই তার ছবি আঁকার সূত্রপাত। তার ছবিতে বাংলার কৃষক-কৃষাণি অঙ্কিত হয়েছে বীর হিসেবে।
মাত্র ১১ বছর বয়সে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি প্রতিকৃতি অংকন করে তাক লাগিয়ে দেন তিনি।
স্কুল পরীক্ষায় পাস না করেই তিনি পালিয়ে যান কলকাতায়। সেখানে শিল্প-সমালোচক শাহেদ সোহরাওয়ার্দীর সঙ্গে দেখা করেন। শিল্প-সমালোচক শাহেদ সোহরাওয়ার্দী তার কাজ দেখে বিস্মিত হন। তার সুপারিশে কলকাতা আর্ট স্কুলে পড়াশোনার সুযোগ পান সুলতান। ১৯৪৫ সালে তিনি বেরিয়ে পড়েন ভারত দর্শনে।
১৯৪৭ সালে ভারতের সিমলায় প্রথম একক প্রদর্শনী করেন সুলতান। দেশে চারটি দলবদ্ধ, দু’টি একক চিত্র প্রদর্শনী এবং লন্ডনে একটি দলবদ্ধ প্রদর্শনী করেছেন তিনি। প্রথম বৃক্ষরোপণ, চর দখল, মাছ ধরা, মাছ কাটা, ফসল কাটা ইত্যাদি তার বিখ্যাত চিত্রকর্ম।
কৃষক, জেলে, কামার, কুমার তথা পল্লীর শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা, সংগ্রাম, সমস্যা-সংকট তার চিত্রের ক্যানভাসে উদ্ভাসিত।
চিত্রের অনুষঙ্গ হিসেবে এসেছে খড়ের ঘর, খাল-বিল, গাছপালা, সনাতন চাষের উপকরণ, মাছ ধরার গ্রামীণ সরঞ্জাম, সংগ্রামের প্রতীক ঢাল, সড়কি, রামদা বল্লম, লাঠি।
স্বীকৃতি ও সম্মাননা: শান্তিপ্রিয় সুলতান চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের ‘রেসিডেন্ট আর্টিস্ট’ স্বীকৃতি এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা লাভ করেন।
এছাড়াও তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’ নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কার লাভ করেন।
দেশ সেরা চিত্রশিল্পী এসএস সুলতান শ্বাসকষ্টজনিত সমস্যায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাকে তার প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রামে শায়িত করা হয়।
(টিএআর/এইচআর/আগস্ট ১০, ২০১৪)
পাঠকের মতামত:
- ‘নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামিলি কার্ড দিয়েছে’
- অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর হত্যা করেন
- ‘রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী’
- ‘ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে জামায়াতকে’
- সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
- নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই
- গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট
- ‘বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি’
- ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বাবুল আর নেই
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ‘১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ’
- ‘গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ঠাকুরগাঁওয়ে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ‘রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী’
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








