স্মিথের ইতিহাস গড়া সেঞ্চুরি, রেকর্ডের পাতায় গিল
স্পোর্টস ডেস্ক : সিডনি টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথ এবং ভারতীয় ওপেনার শুভমান গিল। দু’জনই জায়গা করে নিয়েছেন রেকর্ডের পাতায়।
ভারতের বিপক্ষে চলমা সিরিজের তৃতীয় টেস্টে এসে অবশেষে রানের দেখা পেয়েছেন স্মিথ। অ্যাডিলেডে ১ ও ২ এবং মেলবোর্নে ০ ও ৮ রানে আউট হওয়ার পর ৩১ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানের অফ-ফর্ম নিয়ে আলোচনামুখর হয়ে ওঠেছিলেন সমালোচকরা।
তবে সিডনিতে দ্বিতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি তুলে নিয়ে সব সমালোচনার জবাব দিয়েছেন স্মিথ। তার গুরুত্বপূর্ণ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৩৮ রান করেছে অস্ট্রেলিয়া।
২ উইকেটে ১৬৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে অজিরা। আগেরদিন ৬৭ রানে অপরাজিত থেকে স্বাগতিকদের পথ দেখাচ্ছিলেন মার্নাস লাবুশানে। দ্বিতীয় দিনের শুরুতেও স্মিথকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। তবে সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে রবীন্দ্র জাদেজার বলে আজিঙ্কা রাহানের হাতে বন্দী হন লাবুশানে। ভাঙে ১০০ রানের জুটি। লাবুশানের ১৯৬ বলে ৯১ রানের ইনিংসটি সাজানো ছিল ১১ চারে।
এরপর ধীরস্থির ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন স্মিথ। অবশ্য তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ম্যাথু ওয়েড (১৩), ক্যামরুন গ্রিন (০) ও অধিনায়ক-উইকেটরক্ষক টিম পেইন (১)। তবে তাতেও আটকায়নি স্মিথের সেঞ্চুরি। আগেরদিন সিরিজে প্রথম বাউন্ডারির দেখা পাওয়া ডানহাতি ব্যাটসম্যান ইনিংসের ৯৮তম ওভারে নবদ্বীপ সাইনির শেষ বলে ৩ রান নিয়ে তিন অঙ্কের ঘরে পা রাখেন। আগেরদিন ৩১ রানে অপরাজিত ছিলেন স্মিথ।
এই সেঞ্চুরিতে বিরাট কোহলি, গ্রায়েম স্মিথ ও অ্যালান বোর্ডারের পাশে বসলেন তিনি। এই চারজনের নামের পাশে আছে ২৭টি টেস্ট সেঞ্চুরি। এর আগে ২৬ টেস্ট সেঞ্চুরিতে গ্যারি সোবার্সের সঙ্গে চেয়ার ভাগাভাগি করছিলেন স্মিথ।
তবে ২৭তম সেঞ্চুরি করার পথে ইনিংসের হিসেবে কোহলি (১৪১), শচীন টেন্ডুলকার (১৪১), সুনীল গাভাস্কার (১৫৪) ও ম্যাথু হেইডেনদের (১৫৭) চেয়ে এগিয়ে আছেন ৩১ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। স্মিথের ওপরে আছেন কেবল ডন ব্রাডম্যান। ক্রিকেট কিংবদন্তি ২৭ সেঞ্চুরি পেয়েছিলেন কেবল ৭০ ইনিংসে। সেখানে স্মিথ পেলেন ৭৬ টেস্টে ১৩৬ ইনিংসে এসে।
এই সেঞ্চুরিতে আরেকটি রেকর্ড গড়েছেন তিনি। ভারতের বিপক্ষে সর্বোচ্চ অষ্টম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন স্মিথ। টিম ইন্ডিয়ার বিপক্ষে তার সমান টেস্ট সেঞ্চুরি আছে গ্যারি সোবার্স (৩০ ইনিংস), ভিভ রিচার্ডস (৪১ ইনিংস) ও রিকি পন্টিংয়ের (৫১ ইনিংস)। তবে মাত্র ২৫ ইনিংসেই এই রেকর্ডটি গড়েন স্মিথ।
অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি। জাদেজার সরাসরি থ্রো-তে রানআউট হওয়ার আগে ২২৬ বলে ১৩ চারে করেছেন ১৩১ রান। শেষদিকে তাকে সঙ্গ দেন মিচেল স্টার্ক (২৪)। জাদেজার চতুর্থ শিকার হন নাথান লায়ন (০)। ১ রানে অপরাজিত ছিলেন জশ হ্যাজলউড।
ভারতের হয়ে ৬২ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জাদেজা। টেস্টে এটি তার তৃতীয় সেরা বোলিং ফিগার।
প্রথম ইনিংস শুরু করে ভাল অবস্থানে আছে ভারতও। ২ উইকেট হারিয়ে ৯৬ রানে দিন শেষ করেছে তারা। ২৪২ রানে পিছিয়ে থেকে আগামীকাল তৃতীয় দিন শুরু করবে সফরকারীরা। অপরাজিত হিসেবে দিন শেষ করেছেন চেতশ্বর পুজারা (৯) ও অধিনায়ক আজিঙ্কা রাহানে (৫)।
এর আগে ভারতকে দারুণ শুরু এনে দেন রোহিত শর্মা ও শুভমান গিল। তাদের ৭০ রানের ওপেনিং জুটি ভাঙেন হ্যাজলউড। রোহিত ফেরেন ২৬ রানে। তবে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রথম ফিফটির দেখা পেয়েছেন গিল (৫০)। ভারতীয়দের মধ্যে চতুর্থ কনিষ্ট ক্রিকেটার হিসেবে এশিয়ার বাইরে টেস্ট ফিফটি পেলেন তিনি।
১৯৮২ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম এই রেকর্ডটি গড়েন রবী শাস্ত্রী। তখন তার বয়স ছিল ২০ বছর ৪৪ দিন। এখনও অক্ষত আছে রেকর্ডটি। গিল ফিফটি করলেন ২১ বছর ১২২ দিন বয়সে। তার ওপরে আছেন মাধব আপ্তে (২০ বছর ১০৮ দিন ) এবং পৃথ্বি শ (২০ বছর ১১২দিন)।
দু’দলের চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজ সমতায় আছে ১-১ ব্যবধানে। অ্যাডিলেডে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে একই ব্যবধানে জিতে সফরকারী ভারত।
(ওএস/এসপি/জানুয়ারি ০৮, ২০২১)
পাঠকের মতামত:
- আগামী ১৬ নেভেম্বর মধুখালীতে কল্পনা সাহার আদ্যশ্রাদ্ধ
- ‘স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ’
- তাইওয়ানের স্বাধীনতাপন্থী তৎপরতার কোনো সুযোগ দেবে না চীন
- টানা ৪ দফা কমলো সোনার দাম
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- মুকুটি আর কুকুটি
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামীর বাড়িতে অনশন, আত্মহত্যার চেষ্টা
- একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








