শাস্তি পাচ্ছেন না ভিনিসিয়ুস, ভ্যালেন্সিয়ার সেই গ্যালারি বন্ধ
স্পোর্টস ডেস্ক : বর্ণবাদীয় আচরণের সবচেয়ে কদর্য রূপ দেখিয়েছে ভ্যালেন্সিয়া সমর্থকরা। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি চরম বর্ণবাদী আচরণের পর তারও সহ্যের সব সীমা অতিক্রম হয়ে যায়। যে কারণে ম্যাচের শেষ মুহূর্তে ভ্যালেন্সিয়া ফুটবলারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন তিনি।
তবে, তার লাল কার্ড দেখার বিষয়টি চাপা পড়ে যায় বর্ণবাদী আচরণ এবং এর পরবর্তী ঘটনাগুলোর মধ্যে। যদিও লাল কার্ড দেখার কারণে অন্তত একটি ম্যাচ নিষিদ্ধ থাকার কথা ভিনিসিয়ুসের।
তবে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ভিনিসিয়ুসের প্রতি কোনো ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হবে না। এর অর্থ, আজ রিয়ালের হয়ে রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নামতে কোনো বাধা নেই ব্রাজিলিয়ান এই তারকার সামনে।
এদিকে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, তাদের মেস্তালা স্টেডিয়ামের যে গ্যালারি থেকে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন ভিনিসিয়ুস, সেই গ্যালারি আপাতত বন্ধ ঘোষণা করা হলো।
ভিনিসিয়ুসের ম্যাচ নিষেধাজ্ঞা বাতিল করার ব্যাপারে স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ‘রেফারি একটি ঘটনার খণ্ডিত অংশ দেখে সিদ্ধান্ত নিয়েছেন। আসলে কী ঘটেছে, তা পুরোপুরি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াও অসম্ভব ছিল।’
রায়ো ভায়োকানোর বিপক্ষে খেলতে আর বাধা নেই ভিনিসিয়ুসের সামনে। যদিও ফিটনেস সমস্যা আছেন তার। হাটুতে ব্যথার কারণে মঙ্গলবার অনুশীলন করতে পারেননি তিনি।
রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন একই সঙ্গে এটাও বলেছে যে, ‘গত রোববার মেস্তালা স্টেডিয়ামে যে স্ট্যান্ড থেকে ভিনিসিয়ুসের প্রতি বর্ণবাদী আচরণ করা হয়েছে, সেই স্ট্যান্ড আপাতত আগামী ৫ ম্যাচের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সে সঙ্গে ভ্যালেন্সিয়া ক্লাবকে ৪৫ হাজার ইউরো আর্থিক জরিমানা করা হয়েছে।’
গত রোববার ভ্যালেন্সিয়ার মাঠে ভিনিসিয়ুস ম্যাচের ৭৩ মিনিটে দর্শকের বর্ণবাদী আচরণের শিকার হন। তখন থেকেই উত্তাল স্প্যানিশ ফুটবল। গ্যালারি থেকে তাকে ‘বানর’ বলে কটূক্তি করা হয়। এমনকি তার মৃত্যুও কামনা করে ভ্যালেন্সিয়া সমর্থকরা।
ভিনিসিয়ুস মাঠে এবং মাঠের বাইরে এর প্রতিবাদ জানিয়েছেনই, সঙ্গে ফিফা সভাপতি থেকে ফুটবল বিশ্বের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। স্পেনে এ নিয়ে তদন্তও চলছে। গ্রেপ্তারও হয়েছে সাতের অধিক।
(ওএস/এসপি/মে ২৪, ২০২৩)
পাঠকের মতামত:
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- কর্ণফুলী ঘাটের অসাবধানতা কেড়ে নিল ফুটফুটে শিশুর প্রাণ
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
- চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
- গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কমিটি পুনঃগঠন
- টেলিযোগাযোগ আনবে সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বিশ্ব
- স্বপ্ন থেকে বাস্তবে রূপপুর
- জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
- মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা মাদরাসার অধ্যক্ষকে চাকুরিতে পুনর্বহালের দাবি
- ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন
- ‘রাজনৈতিক হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে’
- ‘কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে’
- সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানার উপাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
- শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত
- ‘দুটি সার্চলাইট আমাদের দিকে তাক করা’
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
-1.gif)








