আলো নিভে নাই
চৌধুরী আ. হান্নান : রাতের অন্ধকার অপ্রত্যাশিত নয়, কারণ একটু পরেই দিনের আলো ফুটবে। কিন্তু উচ্চ শিক্ষার সনদ বিক্রি করে মুনাফা অর্জন এবং মুক্তিযুদ্ধের জাল সনদ সংগ্রহ করে অবৈধ সুবিধা জাতির সামনে আর এক অন্ধকার-কলঙ্ক। এ অন্ধকার দূর হবে কীভাবে?
আলো জ্বেলেছেন আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাজ্জেম হক।
তিনি বলেন ‘যারা মুক্তিযোদ্ধা নন তারা কেন মুক্তিযোদ্ধার সনদ নিবেন?’ গর্বে বুক ভরে যায়। যে সরকারে এমন মন্ত্রী আছেন সে সরকার দ্রুত জনবান্ধব হয়ে উঠবে। তবে কথা ও কাজের মিল দেখার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে।
১৫১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। তারা চাকুরীর বয়স বাড়ানোর আবেদন করেছিলেন। ভুয়া সনদের বদৌলতে গৃহীত সুবিধা ফেরত নেয়ার ব্যবস্থা করা হবে বলে মন্ত্রী মহাদয় জানিয়েছেন। বুঝতে অসুবিধা হয় না যে জাল সনদ তৈরি ও বিতরণের সাথে যারা জড়িত তার প্রধানত অর্থের বিনিময়ে এ কাজ করেছে। এ প্রক্রিয়ায় যাদের অর্থ প্রাপ্তি ঘটেছে তাদের নিয়ে আমাদের আগ্রহ নেই। আমাদের মনোযোগ তাঁদের প্রতি যাঁদের চরম ও পরম ত্যাগের বিনিময়ে আমাদের অমূল্য স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীন ভূ’খন্ড মুক্তিযোদ্ধাদেরই অবিস্মরণীয় দান। আমাদের মনে রাখা জরুরী যে তাঁদের যে কোন ধরণের সুবিধা দেয়া মানে জাতীয় বীরকে সম্মান প্রদর্শন করা। দেশের শ্রেষ্ঠ সন্তানদের যথাযথ সম্মান দেকানো তো দূরের কথা, স্বাধীনতার চার দশক পরও অনেক মুক্তিযোদ্ধা বা তাঁদের সন্তান মানবেতর জীবন যাপন করছেন। যাঁদের ত্যাগের জন্য আমাদের স্বাধীনতা তাঁদের করুন জীবন গাঁথা প্রত্যক্ষ করলে লজ্জায় মুখ লুকাতে হয়।
ভুয়া সনদ নিয়ে যে দাঁড়কাকের দল ময়ূর সেজেছে তারা অনেকেই এখন অফিসের বস। তাদের মুখে আমাদের মুক্তিযুদ্ধের গল্প শুনতে হয়। প্রকৃত যোদ্ধরা তা কান খুলে শুনে আর মনে মনে ভাবে-হায়! নিয়তির কী-পরিহাস! দাঁড়কাকদের কঠিন বিচার প্রত্যাশা করা যায় না। তা করতে গেলে হয়তো কোনো বিচারই হবে না। এ দুর্নীতির শিকর খুঁজতে গেলে হয়তো মাঝ পথে তদন্তই থেমে যাবে। তবু এটাই বা কম কিসে যে, ভুয়া সনদধারীদের চিহ্নিত করা হয়েছে, সনদ বাতিল হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়ের উদ্যোগে আমরা আশার আলো দেখি। মনে হয় কোথাও কেউ আছে যে দীপ জ্বালিয়ে রাখবে।
এখন শেখ হাসিনার সরকার। মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের উপযুক্ত সময়। মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা নয়-জীবিত কালে ‘বেঁচে’ থাকতে চাই। মুক্তিযোদ্ধাদের এ আকুতি আমরা কান পেতে শুনি। বর্তমান সরকারের মন্ত্রী-পরিষদের সদস্যগণ পূর্বের যে কোন সময়ের চেয়ে সৎ ও যোগ্য-এমন বিশ্বাস জনমনে রয়েছে।
গত বছরের শেষ দিকের রাজনৈতিক বিভীষিকার কথা মানুষ আর ভাবতে চায় না। বর্তমানে দেশে কোন রাজনৈতিক অস্থিরতা নেই। জন কল্যাণ মূলক কাজ করে সকল ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সময় এসেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ বিক্রিসহ নানা দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা মন্ত্রনালয় কঠোর অবস্থান নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
মুক্তিযুদ্ধ মন্ত্রালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী আলো জ্বালানোর যে প্রত্যয়ে অগ্রসর হচ্ছেন, সে আলো সবখানে ছড়িয়ে পড়ুক এ প্রত্যাশা আমাদের।
লেখক : সাবেক ব্যাংকার।
(এএস/আগস্ট ০৬, ২০১৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খানের দাফন সম্পন্ন
- রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন শুরু
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ, বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম
- সার ব্যবসায়ী আতাউর হত্যাকারীদের ফাঁসির দাবি, গ্রেপ্তার ২
- দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা, শ্যামনগরে ৭১টি মন্ডপে চলছে পূজার প্রস্তুতি
- সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি করার দায়ে ডিলারকে জরিমানা
- নগরকান্দায় সংবাদ সম্মেলন,সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
- বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
- প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে : গোবিপ্রবি উপাচার্য
- আম গাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- সুন্দরবনে জেলে ছদ্মবেশী ৬ হরিণ শিকারী আটক, ফাঁদ-জাল ও নৌকা জব্দ
- রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
- সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার
- কালিগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় দোকানের ৬০ লাখ টাকার মালামাল লুট, বাধা দেওয়ায় তিনজনকে পিটিয়ে জখম
- ভোগদখলে থাকা জমি নিয়ে বিরোধ, জাকিরুলের সংবাদ সম্মেলনের প্রতিবাদ খলিলুরের
- ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারিতে উত্তীর্ণ বিএনপি নেতার স্ত্রী!
- কাপ্তাইয়ে ক্রীড়া সামগ্রী ও জার্সি উপহার দিলেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- সমঝোতার কূটনীতি, সাম্রাজ্যবাদ ও ভূরাজনীতির নির্মম শিক্ষা
- রূপপুরের প্রথম ইউনিটে নভেম্বরের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদনের আশা
- জামালপুরে জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলা-মারধর, থানায় অভিযোগ
- জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- সৌদিতে হুথিদের হামলায় হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ ও নিন্দা
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারিতে উত্তীর্ণ বিএনপি নেতার স্ত্রী!
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- পঞ্চগড়ের তেঁতুলিয়ার ৭ ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
-1.gif)








