আজ হতে পারতো আমার ১৩ তম মৃত্যু বার্ষিকী !
প্রবীর সিকদার : আজ ২০ এপ্রিল ২০১৪। আজকের দিনটি হতে পারতো আমার ১৩ তম মৃত্যু বার্ষিকী। কেউ আমাকে ফুল দিয়ে স্মরণ করতো কিনা জানি না। তবে এটুকু হাড়ে হাড়ে টের পাচ্ছি, আমার স্ত্রী-সন্তানরা বিপর্যস্ত জীবন যুদ্ধের মধ্য থেকেও চোখের জলে আমাকে স্মরণ করতে কোনই ভুল করতো না।
১৯৭১-এ বাবা, কাকা, দাদুসহ হারিয়েছি অনেক স্বজন। বাবাকে ধরে নিয়ে গেছে রাজাকাররা। তাঁর লাশও পাইনি। একাত্তরের উদ্বাস্তু জীবন নিয়ে আমি আজও বাবার লাশ খুঁজে বেড়াই। বাবার লাশ খুঁজতে খুঁজতে আজ আমার কাছে পুরো বাংলাদেশ পরিণত হয়েছে আমারই বাবার কবরস্থানে। সেই কবরস্থানের মর্যাদা রক্ষার লড়াই করি নিরন্তর। আমার স্মৃতিতে উজ্জ্বল থাকা সেই নৃশংস 'একাত্তর' আমি ভুলি কি করে !
২০০১ সাল। আমি তখন কাজ করি দৈনিক জনকণ্ঠে। দৈনিক জনকণ্ঠে তখন বহুল আলোচিত সিরিজ রিপোর্ট 'সেই রাজাকার' প্রকাশ পাচ্ছিলো। সেই সিরিজে ঠাই পেয়েছিলো হাল আমলে দেশের প্রথম ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত দুর্ধর্ষ যুদ্ধাপরাধী মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারসহ কয়েক দুর্ধর্ষ রাজাকারের একাত্তরের নৃশংস ইতিবৃত্ত নিয়ে আমার অনুসন্ধানি রিপোর্ট। আর ওই রিপোর্ট লেখার অপরাধে ২০০১ সালের ২০ এপ্রিল ফরিদপুরের বদরপুরে আমার ওপর হয়েছিল নৃশংস হামলা। বোমা মেরে, গুলি করে, চাপাতি দিয়ে কুপিয়ে আমার মৃত্যু নিশ্চিত করেই রাজাকারের ভাড়াটে দুর্বৃত্তরা সেদিন পালিয়েছিল। বদরপুর থেকে প্রথমে আমার রক্তাক্ত দেহ নেওয়া হয় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে; সেখান থেকে ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সিটিউট, পঙ্গু হাসপাতালে। পরে ঢাকা থেকে আমাকে পাঠানো হয় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।
তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, দৈনিক জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ, সারাদেশের সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা, সহমর্মিতায় দীর্ঘ চিকিৎসায় আমি জীবন ফিরে পেলেও আমাকে হারাতে হয়েছে একটি পা। স্বাভাবিক কর্মক্ষমতা হারায় আমার একটি হাত। শরীরে চিরদিনের মতো ঠাই করে নেয় বোমার অনেক স্প্লিনটার। কৃত্রিম পায়ে ভর করে চলে আমার নতুন জীবনযুদ্ধ। আর এই নতুন যুদ্ধ করতে পারছি বলেই আজকের দিনটি ১৩ তম মৃত্যু বার্ষিকী না হয়ে হয়ে উঠেছে আমার ১৩ তম পুনর্জন্ম বার্ষিকী।
১৩ তম পুনর্জন্ম বার্ষিকীতে সকলের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা ও স্যালুট।
লেখক : সম্পাদক, দৈনিক বাংলা ৭১ ও অনলাইন নিউজ পোর্টাল উত্তরাধিকার ৭১ নিউজ।
পাঠকের মতামত:
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








