দিনাজপুর টেক্সটাইল মিলের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত
দিনাজপুর প্রতিনিধি : বন্ধ হয়ে যাওয়া দিনাজপুর টেক্সটাইল মিলের ৯২৭ জন শ্রমিক ও কর্মকর্তা দীর্ঘদিন পরে হলেও তাদের ভবিষ্যৎ তহবিল (প্রভিডেন্ট ফান্ড)-এর লভ্যাংশের পাওনা টাকা ফিরে পেলেন।
আজ মঙ্গলবার মিল প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রমিক ও কর্মকর্তাদের মাঝে আনুষ্ঠানিকভাবে এই পাওনা টাকার চেক বিতরন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তরাঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান হিসেবে দিনাজপুর টেক্সটাইল মিল প্রতিষ্ঠা করে শত শত মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠি করে দেন। আর বিএনপি জোট সরকার এই মিল বন্ধ করে দেন। তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া এই মিল চালু করা সম্ভব না হলেও এখানে অন্য কোন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে এই এলাকার বেকার সমস্যার সমাধান করা হবে।
দিনাজপুর টেক্সটাইল মিলের উপ-মহাব্যবস্থাপক মোঃ মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা ইমদাদ সরকার, আব্দুল লতিফ, শ্রমিক নেতা তাহের আলী, আব্দুল হক ও মশিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে মোট ৯২৭ জন শ্রমিক ও কর্মকর্তার মাঝে মোট ১ কোটি ৪১ লাখ টাকার চেক বিতরন করা হয়।
উল্লেখ্য, উত্তরাঞ্চলের একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান হিসেবে ১৯৭৫ সালের মার্চ মাসে দিনাজপুর টেক্সটাইল মিল প্রতিষ্ঠা হয়। ২০০৮ সালে মিলটি বন্ধ হয়ে যাওয়ায় এখানকার প্রায় ১৩’শ শ্রমিক বেকার হয়ে পড়ে।
শ্রমিকরা জানান, এই টাকার আশা তারা ছেড়েই দিয়েছিলো। কিন্তু পবিত্র রমজান মাসে এবং ঈদের আগে এই অনাকাংখিত টাকা পেয়ে তারা বেশ খুশী।
(এটি/এএস/জুলাই ১৫, ২০১৪)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- ‘৩৫ বছরের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করতে বলেছি’
- ‘হুথিরা খুবই খারাপ আচরণ করছে’
- ‘সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক’
- ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিন্দুমাত্র কলঙ্ক নিতে চায় না সরকার’
- ‘ত্রিদেশীয় সিরিজে ভালো করলে এশিয়া কাপ ও বিশ্বকাপে কাজে দেবে’
- বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে
- সালথায় ৪৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
- ‘ড. ইউনূসকে হেনস্তায় আ. লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র উন্মোচিত’
- স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- ‘ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে’
- সরকারিভাবে পালিত হবে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবস
- মুক্তিবাহিনী গৌড়িপুর থানায় অবস্থানরত পাকসেনাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে হেনস্তার শিকার নারী চিকিৎসক, অভিযোগ সাবেক শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- বাগেরহাটে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ভর্তি ৪৩ জন
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
- দিনাজপুর সরকারি মহিলা কলেজে ইতিহাস বিভাগের জমকালো এক দশক পূর্তি
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- বনদস্যু আশরাফ ও মাহামুদুলসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল
- কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু
- দিনাজপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, চার গাড়িতে ভাঙচুর-লুটপাট
- গোপালগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ
- ঝুট বোঝাই ট্রাক থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩
- পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ সহজ করতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি
- চাটমোহরে হাসপাতাল কোয়ার্টারে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- পঞ্চগড়ে কৃষকদের মাঝে কৃষি পূর্ণবাসন প্রনোদনা বিতরণ
- ফানুস উৎসব থেকে বলছি
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- ‘ত্রিদেশীয় সিরিজে ভালো করলে এশিয়া কাপ ও বিশ্বকাপে কাজে দেবে’
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ‘ড. ইউনূসকে হেনস্তায় আ. লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র উন্মোচিত’
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








