যার হাতে রক্তের দাগ লেগে আছে তিনি হতে চান প্রধানমন্ত্রী: মমতা
আন্তজার্তিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করে বলেছেন, ''বিজেপির এমন এক নেতা প্রধানমন্ত্রী হতে চাইছেন, যার হাতে লেগে আছে দাঙ্গার বলি নিরীহ মানুষের রক্ত।''
মমতা ব্যানার্জি বিজেপি'র প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদী এবং তার গুজরাট মডেলের নিয়মিতই সমালোচনা করছেন। সম্প্রতি মোদীও শিলিগুড়িতে সভা করতে গিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে বক্তব্য দেন। তার জবাবে তৃণমূল নেত্রী বলেন, ‘দাঙ্গার মুখ’কে তিনি প্রধানমন্ত্রী দেখতে চান না।
এই প্রেক্ষিতেই সংবাদসংস্থা পিটিআই মমতার একটি সাক্ষাৎকার নেন। তার কাছে প্রশ্ন ছিল, মোদীকে বাদ দিয়ে বিজেপি অন্য কাউকে প্রধানমন্ত্রী করে সরকার গড়লে এতে সমর্থন দেবেন কি না? জবাবে মমতা বলেন, “এই প্রশ্নে অনেক যদি-কিন্তু আছে! যদি-কিন্তু দিয়ে রাজনীতি হয় না! আমরা ফেডেরাল ফ্রন্ট নিয়েই আশাবাদী।”
এর পরেই অবশ্য তৃণমূল নেত্রী ব্যাখ্যা দিয়েছেন, “ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা বিজেপি'র আদর্শ। তাদের কাছ থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে না! তারা সাম্প্রদায়িক দল। আমাদের লড়াই কংগ্রেস, বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে। প্রতিদিনই সেই লড়াই করছি। এদের কাউকেই সমর্থনের প্রশ্ন নেই।”
সাক্ষাত্কারে মমতা বলেন, ‘গণনার দিন দেখবেন কংগ্রেস ও বিজেপির মোট আসন যোগ করলেও ২৭৩ আসনে পৌঁছাবে না।’
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে গড়ে ওঠেনি ফেডারেল ফ্রন্ট, মমতাই এই ফেডারেল ফ্রন্টের প্রবক্তা। তিনি বলেন, নির্বাচনের ফল ঘোষণার পর গড়ে উঠবে ফেডারেল ফ্রন্ট। মমতা বলেন, এত দিন ধারণা ছিল তাঁর দল ৩৫-৩৬টি আসনে জিতবে, এখন দেখা যাচ্ছে ৪২টি আসনে জিতলেও অবাক হওয়ার কারণ থাকবে না।
ভারতে সরকার গড়তে হলে দরকার ২৭৩টি আসন। এই লক্ষ্য নিয়েই এখন নির্বাচনের ময়দানে দুই বৃহত্ জোট কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ বা সংযুক্ত প্রগতিশীল মোর্চা। অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বা জাতীয় গণতান্ত্রিক মোর্চা। কারা গড়বে সরকার—তা নিয়ে এখন রাজনৈতিক মহলে বিতর্কের অভাব নেই। তবে, বিজেপি ও কংগ্রেস উভয়ই দাবি করেছে, এবার তারাই গড়বে সরকার।
(ওএস/এটি/ এপ্রিল ১৪, ২০১৪)
পাঠকের মতামত:
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, রাগে ফুঁসছেন তারকারা
- ‘আমাদের সবাইকে গ্রেপ্তার করুন’
- সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি
- ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পদ্মা নদীতে নৌকাবাইচে সংঘর্ষ, আহত ২০
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ফকিরহাট অঞ্চলে পাকসেনাদের চুলকাঠি হাই স্কুল ক্যাম্প আক্রমণ করে
- ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
- খুলশী থেকে সিটিএসবি, এবার খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি ওসি রহিম
- সাতক্ষীরা জেলা জাসদের আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত
- ‘রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে’
- ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
- সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ
- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার পরিচিতি সভা
- চন্দ্রঘোনা কেপিএমে কাঁচামাল ইন্ডাস্ট্রি স্থাপনের আশাবাদ বিসিআইসি চেয়ারম্যানের
- ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেল উদ্বোধন
- পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার
- প্রাইম ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
- রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩, পরিকল্পনাকারীর বাড়িতে আগুন
- ‘বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল’
- রাজবাড়ীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
- খ্যাতনামা লেখক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও সেলিনা হোসেন পেলেন ‘আজীবন সম্মাননা পুরস্কার’
- ঠাকুরগাঁওয়ে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
-1.gif)








