টিকিটের চেয়ে বড় শঙ্কা স্টিমার কখন বিকল হয়!
বরিশাল প্রতিনিধি : ঈদ উপলক্ষে স্টিমারের কেবিনের টিকিট পেতে বিড়ম্বনায় পড়ছেন বরিশালের যাত্রীরা। রমজানের ঈদ, কোরবানীর ঈদ এলেই কেবিনের টিকিট কব্জা করেন বিআইডব্লিউটিসি’র ঢাকাস্থ উর্ধ্বতন কর্মকর্তরা।
তবে কেবিনের টিকিটের ভোগান্তির চেয়ে প্রতি বছরের ন্যায় এবারো শঙ্কিত যাত্রীরা, যাত্রা পথে স্টীমার যেন অচল না হয়। এনিয়ে শঙ্কার কোন কারণ নেই বলে জানালেন সংস্থার নির্বাহী প্রকৌশলী কমল কৃষ্ণ মিত্র। তিনি বলেন, তাদের বাড়তি টিমের পাশাপাশি উদ্ধারকারী জাহাজ রয়েছে। স্টীমার অচল হলেও যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবেন।
বিআইডব্লিউটিসি’র বরিশাল মহাব্যাবস্থাপকের অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঈদ উপলক্ষে এবছর ২৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিশেষ সার্ভিস চালু থাকবে। এরমধ্যে ঢাকা বরিশাল রুটে ৪টি এবং চাঁদপুর থেকে মোড়লগঞ্জ রুটে ২টি স্টিমার চলাচল করবে। এবারে ডেকের ভাড়া ১৭০ টাকা এবং কেবিনের ভাড়া সিঙ্গেল ১৩২০ এবং ডবল কেবিনের ভাড়া ২৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিরাপদ যাত্রা এবং আর্থিক সাশ্রয় বলে যাত্রীরা স্টীমারে যেতে পছন্দ করলেও টিকিটের বিড়ম্বনায় তা সম্ভব হচ্ছেনা বলে জানান মোক্তার হোসেন নামক সাবেক এক সংসদ সদস্য। তিনি আরো বলেন, স্টীমারের বেশীর ভাগ পুরানো। অপরদিকে সারা বছর বরিশাল অফিস থেকে টিকিট পাওয়া গেলেও পার্বণ এলেই টিকিট চলে যায় ঢাকার উর্ধ্বতন কর্মকর্তাদের হাতে। তারা পছন্দের লোকদের টিকিট দেওয়ার পর যদি থাকে তবে বরিশাল থেকে পাওয়া যেতে পারে।
টিকিট ক্লার্ক মো. জাফর উল্লাহ খান জানান, ২৫ জুলাইর পর ঢাকা থেকে নির্দেশ আসবে বরিশাল থেকে বুকিং নেওয়ার জন্য। তবে বেশীর ভাগ যাত্রীয় ফিরতি টিকিট আগাম ঢাকা থেকে নিয়ে থাকেন বলে তারা বরিশালের যাত্রীদের চাহিদা অনুযায়ী টিকিট দিতে পারছেন না। তিনি আরো জানান, তারপরও তারা কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য বুকিং নিচ্ছেন। কতটা দিতে পারবেন তা নির্ভর করবে ঢাকা থেকে পাঠানো কোঠার উপর।
আ. রহিম নামক এক যাত্রী তার অভিজ্ঞতার বর্ণনায় বলেন, গতবারে স্টীমার যোগে বাড়ি ফেরার সময় মাঝপথে স্টীমারের ইঞ্জিন বিকল হলে ঝামেলায় পড়তে হয়েছিল। এবারেও যাত্রীদের শঙ্কা স্টিমার পুরানো বলে যেকোন সময় তারা ভোগান্তিতে পড়তে পারে। এবারের স্পেশাল ৬টি জাহাজের মধ্যে প্যাডেল স্টীমার অস্ট্রিচ ও প্যাডেল স্টীমার মাহ্সুদ ৮৫ বছরের পুরানো। তেমনি করে প্যাডেল স্টীমার লেপচা ১৯৩৮ সালে নির্মিত। প্যাডেল স্টীমার টার্ন নির্মিত হয়েছে ১৯৫০ সালে এবং এমভি শেলার নির্মাণ সাল হচ্ছে ১৯৫১। এরমধ্যে কেবল বাঙালী এবছর নতুন নামানো হয়েছে। তবে বাঙালীর নির্মাণ ক্রটির কারণে ডেকে এবং কেবিনেও যাত্রীরা যেতে স্বাচ্ছন্দ বোধ করেনা বলে এটাতে যাত্রী কম হয়।
পুরানো স্টীমার যেকোন সময় যান্ত্রিক ক্রটি দেখা দিকে পারে বলে জানান নির্বাহী প্রকৌশলী কমল মিত্র। তারপরও এবার মেরামত করেই ৬টি স্টীমার ঈদ সার্ভিসে নামানো হয়েছে। এতে করে তিনি আশা করেন তাদের নিয়মিত টেকনিশিয়ানের পাশাপাশি দু’জন ইঞ্জিনিয়র সার্বক্ষনিক মাঠে থাকছেন যাতে করে কোন সমস্যা না হয়। অপরদিকে চাঁদপুরে তাদের উদ্ধারকারী জাহাজ থাকছে। নির্বাহী প্রকৌশলীর কথার সাথে একমত পোষণ করে সংস্থার ব্যাবস্থাপক গোপাল মজুমদার বলেন, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার ফলে তারা আশা করছেন এবার ঈদে বাড়ি ফেরা এবং কর্মস্থলে যাওয়া যাত্রীরা নির্বিঘ্নে যাত্রা করতে পারবেন তাদের স্টিমার সার্ভিসে।
(বিএস/অ/জুলাই ২৪, ২০১৪)
পাঠকের মতামত:
- শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
- দুর্গাপূজায় শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা
- মুক্তিসেনারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য হস্তগত করে
- চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
- সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি
- গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান
- নড়াইলে ৫৪৩টি মন্ডবে দুর্গা পূজার প্রস্তুতি প্রায় শেষের পথে
- সুবর্ণচরে বাড়ী ঘরে হামলা ভাঙচুর বসতবাড়ি দখলের প্রতিবাদে মানববন্ধন
- নড়াইলে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ
- সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাট, ১০ লাখ টাকার ক্ষতি
- গোপালগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ক্যাম্প মূল্যায়ন
- কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
- বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে শ্যামনগরে তিন ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ
- দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংক কার্ডে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট ও বহু আকর্ষণীয় অফার
- গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত
- মুখ: পরিচয়ের চাবি, নাকি জীবনেরও?
- গোপালগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত
- সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
- গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন
- টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ
- নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
- সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী জব্দ
- সালথায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাছে লোকে কিছু বলে
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- নৌপথে ৪ লাখ টাকার ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ, গ্রেফতার ৪
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
-1.gif)








