পিরোজপুরে ৩শ’ বছরের ঐতিহ্যবাহী পুকুর ভূমিখেকোদের কবলে
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩শ’ বছরের ঐতিহ্যবাহী একটি পুকুর এখন ভূমিদস্যুদের কবলে। স্থানীয় সূত্রে জানা যায়, সরকার দলীয় প্রভাবশালী কয়েকজন নেতা পুকুরটি ভরাট করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশে এই হীন কাজে লিপ্ত হয়েছেন।
এলাকাবাসীরা জানান, প্রায় ৩শ বছর ধরে তারা ওই পুকুরটির পবিত্রতা রক্ষার আপ্রাণ চেষ্টা করেছেন। এমনকি কেউ গোসল বা ধোয়ার কাজ পর্যন্ত করতেন না। না না রোগসহ প্রসূতি মায়েদের বিভিন্ন রোগ-ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য ভক্তি সহকারে মানুষ ওই পুকুরের পানি পান করে সুস্থতা লাভ করায় পুকুরটি সনাতন ধর্মাবলম্বি মানুষের কাছে তীর্থস্থানে পরিণত হয়। তাছাড়া পুকুরটির উত্তর পাড়ে রয়েছে একটি জামে মসজিদ। ওই মসজিদের মুসল্লিরা পুকুরের ঘাট থেকে ওযু করেন। কিন্তু সরকার দলীয় প্রভাবশালী একটি মহল ঐতিহ্যবাহী এ পুকুরটি ভরাট করে ভিটি তৈরি করে দোকানঘর বরাদ্ধ দেয়ার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে তারা ওই পুকুরের জায়গায় দোকানের ভিটি বরাদ্দের নামে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এতে করে ৩শ’ বছরের ইতিহাস ও ঐতিহ্য বিলিন হতে চলছে। পুকুরটি এভাবে বিলুপ্ত হওয়ার ঘটনা শুনে এলাকাবাসীর মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে জানা গেছে, বৃটিশ আমলে পিরোজপুরের রায়েরকাঠীর জমিদার রুদ্র নারায়ণ রায় চৌধুরী জনসাধারণের নিরাপদ পানির সুবিধার্থে ৮২ শতক জমির উপর পুকুরটি খনন করেন। তখন থেকেই স্থানীয়রা ও দূরদুরান্ত থেকে জনসাধারণ ওই পুকুর থেকে পানি সংগ্রহ করতেন। স্থানীয় জয়পুর গ্রামের বাসিন্দা প্রফুল্ল কুমার মালি (৮৪) বলেন, পুকুরটি আনুমানিক ৩শ’ বছরের পুরানো। আমি ছোট বেলা থেকে দেখে আসছি প্রতিদিন এই পুকুর থেকে শত-শত নারী-পুরুষ পানি সংগ্রহ করতেন। পুকুরের পবিত্রতা রক্ষার জন্য কেউ গোসল বা ধোয়ার কাজ করতেন না। কলেরা, ডায়েরিয়া, আমাশয়, জন্ডিসসহ প্রসুতি মায়েদের বিভিন্ন রোগ-ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য ভক্তি সহকারে মানুষ ওই পুকুরের পানি পান করতেন।
কালীবাড়ীর এ ঐতিহ্যবাহী পুকুরটি জনস্বার্থে রায়েরকাঠীর জমিদাররা খনন করলেও দেশ বিভাগের পরে এটি জেলা পরিষদের মালিকানায় চলে যায়। পরবর্তী সময়ে প্রতিবছর জেলা পরিষদ পুকুরটি মাছ চাষের জন্য লিজ দিয়ে অনেক টাকা রাজস্ব আয় করত। কিন্তু বর্তমানে প্রভাবশালী একটি মহল পুকুরটি ভরাট করে ভিটি বরাদ্দের পায়তারা করছে। এতে করে ৩শ’ বছরের ইতিহাস ও ঐতিহ্য বিলিন হতে চলছে। পুকুরটি এভাবে বিলুপ্ত হওয়ার ঘটনা শুনে এলাকাবাসীর মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। কিন্তু তারা প্রভাবশালী মহলের ভয়ে প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা।
এ ব্যাপারে কালিবাড়ী বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার বলেন, পুকুরটির উত্তর পাড়ে রয়েছে একটি জামে মসজিদ। ওই মসজিদের মুসল্লিরা পুকুরের ঘাট থেকে ওযু করেন। পুকুরটি ভরাট হয়ে গেলে মুসল্লীদের ওযু করতে অসুবিধা হবে।
জমিদারদের রেখে যাওয়া ব্রাক্ষ্মণ পরিবারের সদস্য লক্ষ্মী নারায়ণ চক্রবর্তী জানান, রায়েরকাঠীর জমিদাররা এখানে জনস্বার্থে দুর্গা ও কালিমন্দির স্থাপন এবং পুকুর খনন করেন। সেই থেকে আমরা এগুলো দেখাশুনা করে আসছি। পুকুর ভরাট হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি পুকুর নিয়ে কোন মন্তব্য করতে চাই না।’
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তি সাংবাদিকদের জানান, সরকার দলীয় প্রভাবশালী একটি মহল ইতোমধ্যে ওই পুকুরের জায়গায় দোকানের ভিটি বরাদ্দের নামে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
এ ব্যাপারে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আকরাম হোসেন খান জানান, পুকুরটি ভরাট করা হবে না। তবে পুকুরের চার পাশের পাড়সহ ভিতরের কিছু অংশে দোকানের জন্য ভিটি হিসেবে বরাদ্ধ দেয়া হয়েছে।
(এসএ/এএস/এপ্রিল ১৬, ২০১৪)
পাঠকের মতামত:
- তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
- নড়াইলে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
- মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা, বাধা রেলপথ
- মীরেরবাড়িতে সবজির সবুজ বিপ্লব, ৮০০ কৃষকের ঘামে বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- রফতানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার স্কিমে প্রাইম ব্যাংক
- প্রান্তিক জনপদের সীমা পেরিয়ে চট্টগ্রাম আদালতের আইনজীবী হ্লানুচিং মারমা
- সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ
- সুন্দরবনের অভয়ারণ্যে দুটি নৌকাসহ দুই জেলে আটক
- বিদ্যুৎস্পৃষ্টে নিহত অটোচালক, আহত মেয়ে
- ফুলপুর পৌরসভার সর্বোচ্চ করদাতাদের সম্মাননা
- 'মিথ্যে মামলা' ও 'অপপ্রচার' দাবি করে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর
- ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
- বাংলাদেশের বন্ড মার্কেটের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত
- ৫০ লাখ মুক্তিপণ দাবিতে ব্যবসায়ী অপহরণ, পাঁচলাইশ পুলিশের জালে ৮ অপরাধী, ভিকটিম উদ্ধার
- ডিবির পৃথক অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বরখাস্ত নয় কর্মবিরতিতে থাকবেন সেই শিক্ষক, তদন্তে কমিটি
- ডিবির অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
- শেখ আ: রাজ্জাক আলিম মাদরাসায় এবারও সভাপতি নির্বাচিত হলেন শেখ নাজিম উদ্দিন
- গোপালগঞ্জে দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা
- সাহসী সাংবাদিকতার জন্য ফোবানা সম্মাননা পেলেন সাংবাদিক ছাবেদ সাথী
- লস অ্যাঞ্জেলেসে শেষ হলো তিন দিনের জমজমাট ৪০তম ফোবানা সম্মেলন
- ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে ট্রাকচাপায় বাবা-মায়ের মৃত্যু
- রূপপুরে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক রয়েছে নির্মাণ ও কমিশনিং কার্যক্রম
- মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা
- লাইজু তুই এমপি হয়েছিস!
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু : নিপীড়িত মানুষের মুক্তির দিশারী
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- ‘ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে ট্রাকচাপায় বাবা-মায়ের মৃত্যু
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
-1.gif)








