সাতক্ষীরায় ঈদ আসেনি যেখানে
সাতক্ষীরা থেকে, রঘুনাথ খান : ‘ওরে আমার সিমাই চিনির দরকার নেই। ঈদ করে আর কি হবে। সিমাই চিনি দিয়ে কি আমি আমার বিপ্লবকে ফিরে পাব। যেসব পুলিশ ও সন্ত্রাসীরা আমার বিপ্লবকে হাত পা ভেঙে, মাথায় বাড়ি মেরে উরুতে গুলি করে চিকিৎসা করতে না দিয়ে হত্যা করেছে তাদের বিচার কবে হবে ? সারা জীবনে বিপ্লবের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে তার মধ্যে তিনটি খালাস হয়ে গেছে। অথচ ডিবি পুলিশ সাংবাদিকদের কাছে এক ডজন মামলার ফিরিস্ত ধরিয়ে দিয়ে মিথ্যাচার করে জনগনের দৃষ্টি অন্য দিকে ঘোরাতে চেষ্টা করেছে সেই ডিবি পুলিশের কিছু হবে না! ২৬ মে বাড়িতে ডিবি পুলিশের অভিযান নিয়ে এসপি’র কাছে গেলে তিনি যেভাবে চেয়ারম্যান লিটু, ছেলে জাহাঙ্গীর ও আমাকে অপমান করেছিলেন তাতে বিপ্লবকে ধরার জন্য কার নির্দেশনা ছিল তা তার জানতে বাকি নেই। দেখি কবে আল্লাহ কবে ওদের বিচার করে। ওরে করিম তুই জামাই জাফরকে বলে দিস চাচী তোমার পাঠানো সিমাইও ফিরিয়ে দিয়েছে।’
মঙ্গলবার সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার দোহার গ্রামে গেলে বিএনপি নেতা বিপ্লব শেখের মা হালিমা বেগম বলেন, গত ১৭ জুলাই মাঝরাতে বাড়িতে অভিযান চালিয়ে প্রতিপক্ষ সন্ত্রাসাী মোকছেদ শেখের পাঁচ ছেলেসহ আনারুল, মিণ্টুরা যেভাবে ছবেদ মোড়লকে বাম হাতে গুলি করে, তার স্ত্রী রিজিয়া, আশরাফুল, নূর ইসলাম, অবেদ আলীসহ কয়েকজনকে পিটিয়ে বিপ্লবকে মারতে মারতে পরে ডান পায়ের উরুতে গুলি করে সদর হাসপাতালে বিনা চিকিৎসায় হত্যা করেছে তা কোন সভ্য দেশে হতে পারে না। আমার ছেলে অন্যায় করলে প্রচলিত আইনে বিচার হোক। তা না করে কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের মত আমার ছেলেকে পুলিশ ও প্রতিপক্ষ সন্ত্রসাীরা গুলি করে হত্যা করেছে। পুলিশ যেন তেন প্রকারে সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃত্যুকালিন জবানবন্দিতে তার হাত পা ভেঙে দেওয়ার কথা উল্লেখ করেনি। ডিবি পুলিশ জাফর মোড়লকে গুলি করে সন্ত্রাসীদের সহায়তায় ধরে নিয়ে বিপ্লবকে গুলি করলেও প্রেসনোটে তাদের উপস্থিতি অস্বীকার করেছে। যদিও তালা থানার উপপরিদর্শক আকরাম হোসেনের দায়েরকৃত মামলায় ডিবি পুলিশের কয়েকজন সদস্যকে সাক্ষী করায় প্রেসনোটের মিথ্যাচারের জালে তারা নিজেরাই জড়িয়ে পড়েছে। শাহীন ও তোজাম নতুন দা তৈরি করে বেশি বাড়াবাড়ি করলে জাহাঙ্গীরের ভাগ্যে বিপ্লবের পরিণতি ঘটবে বলে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ সন্ত্রাসীদের দোসর হওয়ায় তারা উৎসাহিত হচ্ছে। সন্তানদের এতবড় যন্ত্রণা নিয়ে কি ঈদ করা যায়? বল না তোমরা বাবা! আমার বিপ্লব যে একটি দিনের জন্য আমার সঙ্গে দেখা করতে এসেছিল তাকে এভাবেই মরতে হলো। দেশে কি আইন বলে কিছু নেই। ওয়ার্কার্স পার্টির এক স্থানীয় নেতা আগামি ইউপি নির্বাচনে জনপ্রিয় বিপ্লবের কাছে নিশ্চিত পরাজয় জানতে পেরে প্রতিপক্ষ সন্ত্রাসীদের সঙ্গে কয়েকবার গোপন বৈঠক করেছে বলে অভিযোগ করেন তিনি। তিনি তার ছেলে বিপ্লবকে হত্যার পর ছাত্র ও কলেজ শিক্ষকরা নীরব থাকায় তাদের ভূমিকা নিয়ে সমালোচনা করেন।
তিনি বজ্র কণ্ঠে বলে ওঠেন, পুলিশ সাংবাদিকদের প্রেসনোটে বিপ্লবের বিরুদ্ধে যে একডজন মামলার কথা উল্লেখ করেছে তার মধ্যে ২০০৬ সালের ১৬ জানুয়ারি তালা থানায় দায়েরকৃত ১৩নং মামলা, ২০১২ সালের ৬ জুন ০৬ নং মামলা বিচারাধীন ছিল। এ ছাড়া ২০০৭ সালের ১৭ মে প্রতিপক্ষ মামুদুল শেখের দায়েরকৃত ১২নং মামলা, একই সালের ২২ জানুয়ারি মোজাম শেখের দায়েরকৃত ১৩নং মামলা ও ২০০৮ সালের ১৯ অক্টোবর মোজাম শেখের দায়েরকৃত ৯নং মামলা খারিজ হয়ে গেছে। এর বাইরে বিপ্লবের নামে কোন মামলা ছিল তা পুলিশকে প্রমান করতে হবে। এরপর তিনি বলেন, বিচারের জন্য যেখানে যেখানে যেতে হয় সেখানে যাবেন তিনি। সেজন্য মৃত্যুকে ও পরোয়া করবেন না তিনি। একথা বলতে বলতে মুর্ছা যান তিনি। এরপর পরই ছেলে জাহাঙ্গীর ও মেয়ে নার্গিস মায়ের মাথায় পানি ঢালতে থাকেন। ঈদের দিনে এ নিরানন্দ দেখতে না পেরে সাংবাদিকসহ প্রতিবেশিরা স্থান ত্যাগ করেন।
(আরকে/অ/আগস্ট ০১, ২০১৪)
পাঠকের মতামত:
- ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
- খুলশী থেকে সিটিএসবি, এবার খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি ওসি রহিম
- সাতক্ষীরা জেলা জাসদের আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত
- ‘রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে’
- ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
- সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ
- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার পরিচিতি সভা
- চন্দ্রঘোনা কেপিএমে কাঁচামাল ইন্ডাস্ট্রি স্থাপনের আশাবাদ বিসিআইসি চেয়ারম্যানের
- ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেল উদ্বোধন
- পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার
- প্রাইম ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
- রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩, পরিকল্পনাকারীর বাড়িতে আগুন
- ‘বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল’
- রাজবাড়ীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
- খ্যাতনামা লেখক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও সেলিনা হোসেন পেলেন ‘আজীবন সম্মাননা পুরস্কার’
- সোনাতলায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
- বড়াইগ্রামে আ.লীগপন্থী সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- প্রকৃতির শৃঙ্খলা
- একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে টাকা ও গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরি
- কাশিয়ানীতে কুমার নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরার স্থাপনা উচ্ছেদ
- ‘কেউ মারা গেলে তার অপরাধ মুছে যায় না’
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ঠাকুরগাঁওয়ে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- ‘বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল’
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩, পরিকল্পনাকারীর বাড়িতে আগুন
-1.gif)








