তাড়াশে দপ্তরী কাম-প্রহরী নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশ্য প্রহরী নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। নিয়োগ কমিটি ও একটি প্রভাবশালী মহলে নিয়োগ বাণিজ্যের টাকা ভাগাভাগি নিয়ে চলছে দ্বন্দ্ব। ফলে ৩ মাসেও নিয়োগ চুড়ান্ত করা সম্ভব হয়নি। এতে করে নিয়োগ প্রত্যাশীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার ১৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আউট সোর্সিং এর মাধ্যমে দপ্তরী কাম প্রহরী পদে জনবল নিয়োগের জন্য গত ১১ মে তাড়াশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা নেয়া হয়। বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে হামকুড়িয়া, মধ্য নাদোসৈয়দপুর, ওয়াশিন, কোহিত, বাশবাড়িয়া, বারুহাস, তালম, দেশীগ্রাম, শ্রীকৃষ্ণপুর, জাহাঙ্গীরগাতী, চর কুশাবাড়ি, পেঙ্গুয়ারী, গুড়পিপুল, মাকরশোন, চকরসুল্লাহ, কুন্দাশন সরকারী প্রাথমিক বিদ্যালয়। ওই পরীক্ষায় প্রতি পদের জন্য ৩ জন করে প্রার্থী বাছাই করা হয়। বাছাইকৃত প্রার্থীদের নিকট থেকে নিয়োগ কমিটির কতিপয় অসৎ লোক ও একটি প্রভাবশালী মহল ৩ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ গ্রহন করে নিয়োগ দেয়ার কথা বলে। ঘুষের ওই টাকা ভাগাভাগি ও পছন্দের প্রার্থীদেরকে নিয়োগ দেয়া নিয়ে নিয়োগ কমিটি এবং একটি প্রভাবশালী মহলের মধ্যে চলছে নানা রকমের দ্বন্দ। ফলে নিয়োগ পরীক্ষার ৩ মাস অতিবাহিত হলেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না মর্মে অভিযোগ উঠেছে। এতে করে নিয়োগ প্রত্যাশীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
এ দিকে গত ২৭ জুলাই ওই প্রার্থীদেরকে নোটিশের মাধ্যমে ডেকে ইউএনও অফিসে আবারও নিয়োগ পরীক্ষা নেয়ার নাম করে সাদা কাগজে প্রার্থীদের শুধু নাম ঠিকানা স্বহস্তে লিখে রাখা হয়েছে। এ ঘটনা নিয়ে নিয়োগ প্রত্যাশী ও সচেতন মহলে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
উল্লেখ্য, ইতিপূর্বেও উপজেলার ১৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-নৈশ্যপ্রহরী নিয়োগে অন্ততঃ কোটি টাকা ঘুষ বাণিজ্য হয়েছিল। এ দু’টি নিয়োগের প্রক্রিয়ায় অনেকাংশেই সরকারী নিয়ম-নীতি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে এলাকার সচেতন মহলে। এ ব্যাপারে নিয়োগ কমিটির সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার সোলাইমান আলী কথা বলতে নারাজ।
(এসএস/অ/আগস্ট ০৫, ২০১৪)
পাঠকের মতামত:
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাক ও রাজাকারের এক যৌথ বাহিনীর ওপর আক্রমণ চালায়
- কলাপাড়ায় নবান্ন উৎসব, নতুন ধানে ঘরে ঘরে উৎসবের আমেজ
- সীমান্তে ১৬ লাখ টাকার মদ উদ্ধার করল বিজিবি
- কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় আইন পাসের দাবি, প্রয়োজনে ঢাকা অবরোধের হুঁশিয়ারি
- গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে
- সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
- শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
- ‘যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ নিয়ে’
- ‘ভারতে বসে নাশকতার নির্দেশ, দেশে বোমাবাজি’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- মহেশখালীতে যুবলীগ নেতা আব্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
-1.gif)








