কিশোরগঞ্জ পৌরসভার বর্জ্যে মরছে সরকারি গাছ
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ শহরের উত্তর এলাকার প্রবেশধার শোলমারার সরকারি ইটখলার পতিত মাঠ পৌরসভার ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে। এসব ময়লা আবর্জনার পঁচা দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। বিষাক্ত গ্যাসে মরছে মূল্যবান গাছপালা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, কিশোরগঞ্জ-তাড়াইল-নীলগঞ্জ সড়কে শোলমারা ব্রীজের পাশে অন্তত ৩০ হাজার টাকা মূল্যেরও বেশি একটি সরকারি মেহগনি বিষাক্ত গ্যাসে মরে গেছে। আশপাশে আরও গাছ মরার উপক্রম হয়েছে। ময়লা-আবর্জনার পঁচা দুর্গন্ধে আশপাশের জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।
জানা গেছে গত কয়েক দিন যাবত কিশোরগঞ্জ পৌরসভার ময়লা আবর্জনা বহনকারী পিকআপ দিয়ে প্রতিদিন রাতে শোলমারার সরকারি ইটখলার পতিত মাঠে দূষিত বর্জ্য ফেলে মাঠ ভরাট করছে। এমনকি রাস্তার পাশে দূষিত ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। এতে করে রাস্তার পাশে রোপিত সরকারি মূল্যবান গাছ গুলো বিষাক্ত বর্জ্যরে গ্যাসে আক্রান্ত হয়ে মরে যাচ্ছে। ময়লা পঁচে গ্যাসের উৎপত্তি হয়ে গোটা এলাকায় বিষাক্ত দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। গন্ধে রাস্তায় চলাচলকারী মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। জনগুরুত্ববহুল রাস্তাটি দিয়ে সাধারন মানুষ ও শিক্ষাথীদের যাতায়াতে চরম পরিস্থিতির শিকার হচ্ছেন। অনেকেই নানা রোগবালাইয়ে আক্রান্ত হয়ে জীবন নিয়ে সংকটে পড়ছেন। আশপাশে কৃষি কাজ ব্যাহত হচ্ছে। কৃষি শ্রমিকরা দূর্গন্ধের কারণে চাষাবাদ করতে পারছেন না। স্থানীয় কৃষকরা জমিতে রোপা আমন ধানের চারা রোপনে বাঁধার সম্মুখীন হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা ইসলাম উদ্দীন জানান, আমার মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শোলমারা এলাকায় দূষিত বর্জ্যের দূর্গন্ধে রোগের মাত্রা আরও বেড়ে গেছে। কৃষক বিল্লাল ও আলম মিয়া জানান, এখন আমন ধানের চারা রোপনের ভরা মৌসুম চলছে। দূর্গন্ধের কারণে জমি চাষাবাদ ব্যাহত হচ্ছে। এখানে অনেক শ্রমিক ধানের চারা রোপন কাজে অনীহা প্রকাশ করে অতিরিক্ত মজুরী দাবি করছে।
চাকুরীজীবী রোকন উদ্দীন জানান, এখানকার দুর্গন্ধ এড়িয়ে প্রতিদিন অফিসে যেতে হয়। মাঝে মাঝে দুর্গন্ধের মাত্র এতই বেশি লাগে যে নাকে মুখে রোমাল দিয়ে তা শামাল দিতে হয়। ৮০ বছরের বৃদ্ধা পথচারী রুপসীর মা আক্ষেপ করে বলেন, এমন দুর্গন্ধ জীবনেও নাকে লাগেনি। বেড়াতে যাইয়া নাতির বাড়িতে যা খাইছি এখানকার দুর্গন্ধে সব বমি কইরা দিছি। ক্ষিরদা বাজারের ব্যবসায়ি ইকবাল ও বাবুল নিত্য দিন নীলগঞ্জ কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। তারা এখানকার দুর্গন্ধের চিত্র তুলে ধরে বলেন, বহুদিন ধরে দুর্গন্ধের শিকার হয়ে প্রতিকারের দাবি জানিয়ে আসছি। কিন্তু কেউ এ বিষয়ে এগিয়ে আসেনি। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আলপনা জানান, খোলামেলা স্থানে এ ধরনের বর্জ্য ফেলানোর কারণে আমরা অতীষ্ঠ হয়ে পড়েছি।
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, দূষিত বর্জ্যের কারণে কৃষি জমির উর্বরতা হারাচ্ছে। পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। কিশোরগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মাজহারুল ইসলাম ভূঞা এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পৌরসভার গাড়ি দিয়ে এসব বর্জ্য ফেলানোর কথা জানি না। কিন্তু পৌরসভার গাড়ি লেখা গাড়ি দিয়ে এসব বর্জ্য ফেলানোর কথা বললে তিনি তা এড়িয়ে যান।
(পিকেএস/জেএ/আগস্ট ০৮, ২০১৪)
পাঠকের মতামত:
- ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা
- কাপ্তাইয়ে ৪৫০টি অবৈধ মৃত্তিঙ্গা বাঁশ আটক
- বাড়লো সোনার দাম, ভরি এক লাখ ৯৮ হাজার ৯২৯ টাকা
- ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে এবারের 'ইত্যাদি'
- দাম বাড়ল সয়াবিন তেলের
- ‘আমরা কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না’
- বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ৫
- ‘দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে’
- ইউরেনিয়ামের নবম চালান পৌঁছাল রূপপুরে, বাকি ১২ অ্যাসেম্বলি
- ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘গণতন্ত্রের সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে’
- ‘বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষা শিক্ষায় উদ্যোগ নিচ্ছে সরকার’
- আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
- জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- 'মুক্তিবাহিনী পাকবাহিনীর ১৫টি বাঙ্কার ধ্বংস করে দেয়'
- মোহাম্মদপুরের অপরাধজগতের আলোচিত নাম ইমামুল হাসান হেলাল
- শিক্ষাক্রম পরিবর্তন হোক শিক্ষার্থীদের স্বার্থে
- ফরিদপুরে ফেসবুকে পোস্ট করে বিএনপি নেতার পদত্যাগ
- ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, স্পর্শকাতর এলাকায় প্রযুক্তি ব্যবহার
- দলে ফিরে জুয়েলের ঐক্যের ডাক, বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীর ৫ যুবদল নেতার
- জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড
- দিনাজপুরে ইয়াবাসহ দম্পতি আটক, ফেন্সিডিল জব্দ
- সমুদ্রের উত্তাল ঢেউ থেকে ম্যানগ্রোভ বন সুরক্ষায় এবার জাপানী মডেলে বেড়া
- ঠাকুরগাঁওয়ে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ
- ফরিদপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান ‘এআই ওয়াশিং মেশিন’
- ট্রাফিক স্টপে অভিবাসীদের তল্লাশি ও আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- প্রাথমিকের ৩ কোটি ৬৩ লাখ বই ছাপাবে সরকার, ব্যয় ১৮৭ কোটি টাকা
- মতলবে চাচা-ভাতিজির প্রেম, অতঃপর আত্মহত্যা
- মদনে স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বন্য হাতির পর বাঘ আক্রমনে দিশেহারা ঝিনাইগাতীর সীমান্তবাসী
- আটপাড়ার সাত ইউনিয়নেই নৌকা জিতবে : অপু উকিল
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- বর্ষায় সৌন্দর্য চর্চার নতুন নিয়ম
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- নীতিগল্প
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








