মনের মানুষ খুঁজতে প্রেমের হাট!
নিউজ ডেস্ক : চাল, ডাল, তরিতরকারি আর মাছের হাটে আপনি নিত্য দিনই যান। তাই বলে প্রেমের হাট! শুনতে অবাক লাগলেও ভিয়েতনামের আদিবাসী অধ্যুষিত পর্যটন এলাকা সাপায় বিশেষ কোনো শনিবার রাতে বসে এমনই হাট। ব্যতিক্রমী সেই হাটে গিয়ে পর্যটকরা যেমন খুঁজে নিতে পারেন মনের মানুষ, তেমনি স্থানীয়রাও বেঁছে নিতে পারেন জীবনসঙ্গীকে।
জানা গেছে, ভিয়েতনামের পাহাড়ি এলাকায় ছোট্ট একটি গ্রাম সাপা। গ্রামটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই গ্রামের অন্যতম আকর্ষণ প্রেমবাজার বা লাভ মার্কেট। এই বাজারে গিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছেন অনেকে। খুঁজে পেয়েছেন নিজেদের জীবনসঙ্গী।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, হমং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এই প্রেমের হাট। তাদের রীতি অনুযায়ি বিশেষ কোনো শনিবারের রাতে সাপায় বসে এই প্রেমের হাট। এটি হ্যামং আদিবাসী সংস্কৃতির একটি অংশ। এখানে গিয়েই অনেক হমং আদিবাসী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এটি তাদের কাছে স্বর্গীয় এক স্থান।
বেহালাবাদক হমং আদিবাসী জিয়াং এ ভ্যাংয়ের বয়স এখন ৫০ বছর। ৩০ বছর আগে প্রথমবারের মতো তিনি প্রেমবাজারে যান। সেখান থেকে পছন্দ করা সেই নারীর সঙ্গে সুখেই কাটাচ্ছেন দাম্পত্য জীবন।
তিনি বলেন, 'আমি সেখানে গিয়েছিলাম সুন্দরী কোনো মেয়ের খোঁজে। প্রথমেই নজরে আসে একজন। তাকে দেখে আমি বেহালা বাজাতে থাকি। তাকে বলি, যদি আমার বাজনা ও আমাকে পছন্দ হয়, তাহলে সে আমার জীবনসঙ্গিনী হতে পারে। সেই থেকে শুরু।'
জিয়াং এ ভ্যাং তার আবেগ প্রকাশ করে বলেন, 'আমি খুবই সৌভাগ্যবান যে তাকে পেয়েছিলাম। আমি মনে করি, সে-ও সৌভাগ্যবতী। কারণ, সে আমাকে পেয়েছে। আমরা খুব সুখেই আছি।'গত কয়েক বছরে সাপায় পর্যটকদের আগমন বেড়েছে। এএফপিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালে সেখানে পর্যটকের সংখ্যা ছিল মাত্র তিন লাখ ৬০ হাজার। ২০১৩ সালে তা বেড়ে ১২ লাখে দাঁড়ায়।
প্রেমবাজারের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ভাং থি জো বলেন, 'এটি আমার কাছে খুবই বিশেষ। আমি একজন ভালো স্বামী খুঁজে পেয়েছি এখান থেকেই।'
তবে ভাংয়ের অভিযোগ, 'সাপার তরুণ সম্প্রদায় বা পর্যটকেরা প্রেমবাজারে যান সাময়িক আনন্দের জন্য। তারা সেখানে ছেলে বা মেয়ে বন্ধুর খোঁজে যান। কিন্তু হমং আদিবাসী প্রথা অনুসারে আমি চাই আমার ছেলেমেয়েরা সেখানে যাক স্বামী বা স্ত্রী খুঁজতে।'
লি থি মাই বলেন, 'আগে যখন কাউকে পছন্দ করে কোনো ছেলে বাঁশি বাজাত, তখন মেয়েটি ঘর থেকে বেরিয়ে আসত। কিন্তু এখন সবার হাতে হাতে মুঠোফোন। আগের মতো সেই চ্যালেঞ্জ আর নেই। আমি চাই আবার ২০ বছর আগের নিয়মে সব হোক।'
লি থি দোর মতে, প্রেমবাজার এখন একটি তামাশায় পরিণত হয়েছে। যখন তাদের বয়স কম ছিল, তখন এই ভালোবাসার বাজার ছিল কেবলই স্থানীয় ব্যক্তিদের জন্য। কিন্তু এটি এখন একধরনের বাজারে পরিণত হয়েছে। সবাই এখানে টাকার জন্য আসে। মনিহারি দ্রব্যের মতো ভালবাসা বেচাকেনা চলে।'
কানাডার ক্যাপিলানো বিশ্ববিদ্যালয়ের পর্যটন পরিদর্শক ক্রিস কার্নোভ্যাল জানান, পর্যটনকেন্দ্রের কারণে সাপার আদিবাসীদের সংস্কৃতি বদলে যাচ্ছে।
(ওএস/এটিআর/আগস্ট ০৯, ২০১৪)
পাঠকের মতামত:
- ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে’
- রামপাল থানার ওসির মৃত্যু
- ‘প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে’
- সুন্দরবনে বনদস্যুদের ফেলে যাওয়া ৯টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার
- চাটমোহরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- কাশিয়ানীতে শিক্ষকের ‘নির্যাতনে’ স্কুল ছাড়ল শিশু শিক্ষার্থী
- বাগেরহাটে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু
- গোপালগঞ্জে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, প্রচার প্রচারনায় প্রার্থীরা
- কাশিয়ানীতে ২৩০ জেলে পরিবার পেল ৫ হাজার ৭৫০ কেজি চাল
- প্রাইম ব্যাংক ও সন্ধানী গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খুন, গ্রেপ্তার নাহিদ-শিপন ৫ দিনের রিমাণ্ডে
- নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক
- সোনাতলায় থামল ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস
- স্বাস্থ্যসেবায় গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে আরোগ্য’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- ফুলপুরে দুস্থ ও অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ
- নুরুন্নবী চেয়ারম্যান মার্কেটে উচ্ছেদ ঘিরে মুখোমুখি মালিকপক্ষ-সিডিএ
- জামালপুরে ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার
- নহাটা শ্মশান কালীবাড়ি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার আলোয় ৩০ শিশু
- ঈশ্বরদীতে জেলি মেশানো চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
- বাজারে এলো ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি স্মার্টফোন রিয়েলমি সি১০০
- গোবিপ্রবি'র গেটের ভিতরে ও বাইরে দু’টি ককটেল বিস্ফোরণ
- জঠর অনুরাগ
- স্মিট মাচ্ছার-ই ভারত, ককরোচ-রা নয়
- বায়রার অনুমোদনের অপেক্ষা, উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের প্রথম ইউনিট
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ফুলপুরে দুস্থ ও অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- বায়রার অনুমোদনের অপেক্ষা, উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের প্রথম ইউনিট
- গোবিপ্রবি'র গেটের ভিতরে ও বাইরে দু’টি ককটেল বিস্ফোরণ
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
-1.gif)








