কমিশনের মাধ্যমে নীতিমালা দাবি সাংবাদিকদের
স্টাফ রিপোর্টার : স্বাধীন কমিশনের মাধ্যমে সম্প্রচার নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন আওয়ামী লীগপন্থি ও বিএনপিপন্থি সাংবাদিক সংগঠনের নেতারা।
শনিবার এ দুই সংগঠন থেকে এ দাবি জানানো হয়েছে। এ সময় সরকারপন্থিরা বেশ কিছু ধারায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি কয়েকটি ধারাকে অপ্রয়োজনীয় হিসাবে উল্লেখ করেন। পাশাপাশি এই নীতিমালাকে ভবিষ্যত নীতিমালা প্রণয়নের নির্দেশনা হিসাবে আখ্যা দিয়ে কমিশন গঠনেরও দাবি জানান।
অন্যদিকে, বিএনপি পন্থীরা এই নীতিমালা বাতিল করে সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল স্বাধীন কমিশনের নতুন নীতিমালা প্রণয়নের দাবি করেছেন।
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএফইউজে’র সরকারপন্থি অংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল লিখিত বক্তব্যে তিন দফা আহ্বান জানান।
এগুলো হচ্ছে, স্বল্পতম সময়ের মধ্যে যোগ্য ব্যক্তিদের নিয়ে একটি স্বাধীন কমিশন গঠন করা, সময় বেঁধে দিয়ে সেই কমিশনকে নীতিমালা করতে বলা এবং কমিশন গঠনের আগে নীতিমালার প্রয়োগ থেকে বিরত থাকা।
তিনি বলেন, এই নীতিমালায় কমিশন গঠনের কথা বলে আবার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়কে বাধ্যতামূলক করা হয়েছে। এগুলো গাইডিং প্রিন্সিপাল হিসাবে থাকতে পারে।
“নীতিমালায় ভুল তথ্য না দেয়া, মুক্তিযুদ্ধে চেতনা সমুন্নত রাখা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ইত্যাদি সমুন্নত রাখার কথা বলা হয়েছে। এগুলোর কোনো প্রয়োজন ছিলো না। সংবিধান ও প্রচলিত আইনেই এগুলোর বিষয়ে স্পষ্টভাবে বলা হয়েছে।”
“বাহিনী ও সরকারি কর্মকর্তাদের ভাবমূর্তি বিনষ্ট করে এমন বক্তব্য প্রচার করা যাবে না বলে নীতিমালা বলা হয়েছে। এটা তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক। দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন করলে সেটা অবশ্যই প্রকাশ করবে সম্প্রচার মাধ্যম।
“কমিশন গঠনের আগ পর্যন্ত সিদ্ধান্তের ক্ষমতা দেয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়কে। এটা আমাদের সবচেয়ে উদ্বেগের বিষয়।
“কমিশনে কে থাকবে সেটাও এখানে বলা হয়নি। আমরা কোনো আমলাকে নিশ্চয়ই এখানে দেখতে চাই না। আমরা চাই, প্রবীণ কোনো সম্পাদক, অভিজ্ঞ সাংবাদিক, সাংবাদিকতার শিক্ষক তথা সাংবাদিকতা সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেই নিয়ে এই কমিশন গঠন করতে হবে।
খসড়া প্রণয়ন কমিটির এই সদস্য বলেন, “খসড়ায় আমি আমার মতামত দিয়েছি। আমার প্রস্তাবনার যেগুলো গ্রহণ করা হবে না, সেগুলো আমার মত হিসাবে ফুটনোটে রাখতে বলেছিলাম। রাখা হয়েছে কি-না, আমি জানি না।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বিএফইউজের’র মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া।
সংবাদ সম্মেলন চলার সময়ই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিএনপিপন্থি অংশ প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে।
সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিএনপিপন্থি অংশের সভাপতি আব্দুল হাই শিকদার নীতিমালা বাতিলের দাবি জানান।
তিনি সরকারপন্থি সাংবাদিকদের দাবিকে স্ববিরোধী আখ্যা দিয়ে এই নীতিমালা বাতিলের দাবিতে তাদেরকেও রাজপথে নেমে আসার আহ্বান জানান।
বিএফইউজে’র এই অংশের মহাসচিব এমএ আজিজ বলেন, “আওয়ামী লীগের প্রতিশ্রুতি ছিলো, বিটিভিকে স্বায়ত্ত্বশাসন দেয়া হবে। সেটা না করে তারা এমন একটি নীতিমালা করেছে, যেটা বাস্তবায়ন হলে সব বেসরকারি টেলিভিশন বিটিভিতে পরিণত হবে।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, কমিশনের মাধ্যমেও এই সরকারের আমলে নীতিমালা হতে পারে না। কারণ এই সরকারের আমলে কমিশন হলে সেটাও আওয়ামী লীগের কমিশনই হবে।
(ওএস/এটিআর/আগস্ট ০৯, ২০১৪)
পাঠকের মতামত:
- ‘পাকিস্তান ক্রিকেটকে তামাশা বানিয়েছে পিসিবি’
- কঙ্গোতে ভয়াবহ আগুন, নিহত ২৯
- ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
- মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!
- স্বর্ণের দাম আরো কমলো
- ‘বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে’
- ‘আমরা বৈষম্যের শিকার’
- সাতক্ষীরায় পৌরসভার অবৈধ উচ্ছেদ অভিযান
- কুমিল্লায় মুক্তিবাহিনী পাকসেনা ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
- নড়াইলে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
- মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা, বাধা রেলপথ
- মীরেরবাড়িতে সবজির সবুজ বিপ্লব, ৮০০ কৃষকের ঘামে বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- রফতানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার স্কিমে প্রাইম ব্যাংক
- প্রান্তিক জনপদের সীমা পেরিয়ে চট্টগ্রাম আদালতের আইনজীবী হ্লানুচিং মারমা
- সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ
- সুন্দরবনের অভয়ারণ্যে দুটি নৌকাসহ দুই জেলে আটক
- বিদ্যুৎস্পৃষ্টে নিহত অটোচালক, আহত মেয়ে
- ফুলপুর পৌরসভার সর্বোচ্চ করদাতাদের সম্মাননা
- 'মিথ্যে মামলা' ও 'অপপ্রচার' দাবি করে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর
- ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
- বাংলাদেশের বন্ড মার্কেটের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত
- ৫০ লাখ মুক্তিপণ দাবিতে ব্যবসায়ী অপহরণ, পাঁচলাইশ পুলিশের জালে ৮ অপরাধী, ভিকটিম উদ্ধার
- ডিবির পৃথক অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বরখাস্ত নয় কর্মবিরতিতে থাকবেন সেই শিক্ষক, তদন্তে কমিটি
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








