রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্র্ষ-ভাঙচুর
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবাব আবদুল লতিফ আবাসিক হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে হলে এ ঘটনা ঘটে। এসময় দুই গ্রুপের নেতা-কর্মীরা অস্ত্র নিয়ে মহড়া দিলে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।
হল সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শামীমের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ কর্মী হলের প্রথম ব্লকের তৃতীয় তলা থেকে লাঠি, রড, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে অপর সভাপতি প্রার্থী মিজানুল হক মিজানের ২১০ নম্বর কক্ষে যায়। সেখানে গিয়ে শামীম মিজানকে মরধর করার চেষ্টা করে। এসময় হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সুজন তাদের বাধা দিলে শামীম গ্রুপের কর্মীদের সঙ্গে কথাকাটাাটি হয়। একপর্যায়ে মিজান ও সুজনের কর্মীদের সঙ্গে শামীম গ্রুপের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে শামীম গ্রুপের নেতা-কর্মীরা পালিয়ে যায়। এসময় মিজান গ্রুপের নেতা-কর্মীরা হলের মূল গেটে তালা দিয়ে হলে সশস্ত্র মহড়া দিতে থাকে। একপর্যায়ে তারা শামীম গ্রুপের কর্মীদের ৩০১, ৩০৩, ৩০৫ ও ৩১৮ নম্বর কক্ষে ভাঙচুর চালায়।
পরে পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা হলে এসে বিষয়টি মিমাংসা করে দেন।
এ ব্যাপারে হলের সভাপতি পদপ্রার্থী মিজান বলেন, শামীম কোন কারণ ছাড়াই আমাকে মারতে আসে। আমি শুধুর এর প্রতিরোধ করেছি। অপর সভাপতি প্রর্থী শামীম বলেন, আমরা তাদের সাথে একটি বিষয়ে আলোচনা করতে গিয়েছিলাম। কিন্তু অনাকাঙ্খিত ভাবে ঘটনাটি ঘটেছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা বলেন, একটি বিষয় নিয়ে ভুল বোঝা বুঝি হয়েছিল। পরে আমি বিষয়টি মিমাংসা করে দিয়েছি।
হল প্রধ্যক্ষ ড. বিশ্বনাথ শিকদার বলেন, বিষয়টি শুনে আমি রাতেই হলে গিয়েছিলাম। পরবর্তীতে মিমাংসা করে দেওয়া হয়েছে। এখন হলের পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
(আইএইচএস/এএস/আগস্ট ১৬, ২০১৪)
পাঠকের মতামত:
- ‘শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর’
- পাংশায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুইদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর
- মুক্তিবাহিনীর বিমান সেনারা মোগলহাটে পাকবাহিনীর অবস্থানের ওপর গোলাবর্ষণ করে
- সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগ
- সালথায় মুস্তাক ৮ দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বাগেরহাটের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন
- প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার
- তিস্তায় মাছের আকাল, জেলেপল্লিতে ম্লান পূজার আনন্দ
- চাটমোহরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
- হোম ডেলিভারিতে পাওয়া যাচ্ছে ‘মা’ ইলিশ
- চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩
- বড়াইগ্রামে বিধবা নারীর ৪ দোকানঘর সহ জমি দখলের অভিযোগ
- সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত শামীম
- পুলিশ, ড্রোন ও রাজনৈতিক নেতাদের পাহাড়ায় দুর্গাপূজার আয়োজন ‘দুঃখ ও দুর্ভাগ্যজনক’
- নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
- গোপালগঞ্জে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা
- ‘জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ বেশি ফোর্স মোতায়ন থাকবে’
- কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, ঘাতক আটক
- বিশ্ব খাদ্য দিবস: খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই উন্নয়ন
- গোপালগঞ্জে বিশ্বমান দিবস উদযাপন
- দুর্গা পূজা উপলক্ষ্যে ধামরাইয়ে মতবিনিময় সভা
- বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
- টঙ্গীতে ওষুধ কারখানার আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট
- ভারতের আন্দোলনে ইন্ধন দিচ্ছে বাংলাদেশ, দাবি দিলীপ ঘোষের
- ফানুস উৎসব থেকে বলছি
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- রায়পুরে তাঁতী লীগের আহ্বায়ক কমিটি
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- কয়লা চোরাচালান মামলায় তাহিরপুর সীমান্তে গ্রেফতার ২
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- মুক্তিবাহিনীর বিমান সেনারা মোগলহাটে পাকবাহিনীর অবস্থানের ওপর গোলাবর্ষণ করে
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
-1.gif)








