দৌলতপুর কলেজের অধ্যক্ষ রফিকুল আলম চাকুরীচ্যুত !
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রফিকুল আলমকে অনিয়মতান্ত্রিক, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ ভাবে চাকুরীচ্যুত করা হয়েছে। চাকুরীর মেয়াদ বর্ধিত করার ২২ দিনের মাথায় কোন কারণ ছাড়াই কেন যোগ্য এবং দক্ষ এই অধ্যক্ষকে চাকুরীচ্যুত করা হয়েছে সে প্রশ্ন এখন সবার মুখে মুখে।
এ ঘটনায় কলেজের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার পাশাপাশির ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে রফিকুল আলমকে কলেজের অধ্যক্ষ হিসেবে বহাল রাখার দাবি জানিয়েছে।
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর কলেজ ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে রফিকুল আলম কলেজের দায়িত্বভার গ্রহন করেন। এরপর দীর্ঘ ৩০ বছর অত্যান্ত সুনামের সহিত দায়িত্বপালন করে কলেজটিকে সুদৃঢ় ভাবে প্রতিষ্ঠা করেন। গত ৩ জুলাই ২০১৪ ছিল তাঁর কলেজে শেষ কার্যদিবস। এর পূর্বেই গত ১০ মে কলেজ পরিচালনা পর্ষদের সকল সদস্যে বৈঠকে মিলিত হয়। সর্বসম্মত ভাবে সভায় সিদ্ধান্ত হয়, অধ্যক্ষ রফিকুল আলমই আগামী ১ বছর অধ্যক্ষের পদে দায়িত্ব পালন করবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সে অনুযায়ী গত ৪ জুলাই থেকে ৩০ শে জুন ২০১৫ পর্যন্ত সময় কাল তার চাকুরীর মেয়াদ বর্ধিত করা হয়। এরপরই চক্রান্ত শুরু করে কলেজের ভূগোল বিষয়ের প্রর্দশক জহুরুল আলম ও উপাধ্যাক্ষ আমানুল হক। ওই দিনই অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায় রেজুলেশন বই। তালা মেরে দেওয়া হয় অধ্যক্ষর রুমে। পরে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে রেজুলেশন বই উদ্ধার করে এবং তালা খুলে দেয়। কলেজের কয়েক জন শিক্ষক অভিযোগ করেছেন, কলেজের উপাধ্যাক্ষ আমানুল হক অধ্যক্ষ’র পদ বাগিয়ে নেওয়ার জন্য কলেজ পরিচালনা পর্ষদ’র সভাপতি ও ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন’র প্রধান নির্বাহী কর্মকর্তা আনছার আলীকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করেন।
পরিকল্পনা করে অধ্যক্ষ রফিকুল আলমকে সরিয়ে দেওয়ার। এরপরই অত্যান্ত সংগোপনে গত ২৫ জুলাই (শুক্রবার সরকারি ছুটির দিনে) গুটি কয়েক সদস্যের উপস্থিতিতে রুদ্ধদার বৈঠকের মাধ্যমে অধ্যক্ষ রফিকুল আলম’র চাকুরীর মেয়াদ বর্ধিত করন বাতিল করে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় উপাধ্যাক্ষ আমানুল হককে। হঠকারি এমন এক সিদ্ধান্তে হতভম্ব হয়ে যায় কলেজের শিক্ষিক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। তাদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার পাশাপাশির ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা অবিলম্বে রফিকুল আলমকে কলেজের অধ্যক্ষ হিসেবে বহাল রাখার দাবি জানিয়েছে। ভুক্তভুগীরা অভিযোগ করে বলেছেন, রফিকুল আলম ৩০ বছরের সফল অধ্যক্ষ। চকুরীর মেয়াদ শেষ হলেও কলেজ পরিচালনা পর্ষদ তার মেয়াদ ১ বছর বৃদ্ধি করে। দ্বিতীয় মেয়াদে অধ্যক্ষ হিসেবে যোগদান ও করেন তিনি। তবে কেন কোন কারন ছাড়াই ২২ দিনের মাথায় তাকে চাকুরী থেকে সরিয়ে দেওয়া হলো। তবে কি মোটা অংকের অর্থের বিনিময়ে তাকে সরিয়ে নতুন একজন কে নিয়োগ দেওয়া হয়েছে এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে?
এ বিষয়ে কলেজ পরিচালনা পর্ষদ’র সভাপতি ও ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন’র প্রধান নির্বাহী কর্মকর্তা আনছার আলী’র কাছে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনি রফিকুল আলমকে কেন চাকুরী থেকে সরিয়ে দেওয়া হলো তার সদুত্তর দিতে পারেন নি। পাশাপাশি উৎকোচ গ্রহনের কথাও অস্বীকার করে তিনি নিজেকে একজন সৎ মানুষ হিসেবে দাবি করেন।
(কেকে/এএস/আগস্ট ১৭, ২০১৪)
পাঠকের মতামত:
- ‘ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে জামায়াতকে’
- সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
- নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই
- গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট
- ‘বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি’
- ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বাবুল আর নেই
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ‘১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ’
- ‘গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’
- ‘শাক দিয়ে মাছ ঢাকার হাতিয়ার গণমাধ্যম’
- ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ওমানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- লোহাগড়া পৌর নির্বাচনে নৌকার জয়
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
-1.gif)








