টাঙ্গাইলের জ্যোতি হতে পারে অনেক নারীর অনুকরণীয়
মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : পড়াশোনা চলাকালীন বিয়ে হয়ে যায় মাহবুবা খান জ্যোতির। তিনি টাঙ্গাইল পৌর শহরের পূর্ব আদালত পাড়া এলাকার একজন পরিচিত মুখ।
মাহবুবা খান জ্যোতি একজন মা ও সফল নারী উদ্যোক্তা। সংসার সামলে নাম লিখিয়েছেন ব্যবসায়ীর খাতায়। এখন প্রতি মাসে প্রায় লাখ টাকা আয় করছেন । মাত্র ২৬০ টাকা পুঁজি নিয়ে নারী উদ্যোক্তা হিসেবে ব্যবসায়ে যাত্রা শুরু জ্যোতির।
বর্তমানে স্বাস্থ্যকর খাবারসহ বিভিন্ন পণ্য নিয়ে কাজ করছেন তিনি। তার কাছে মিলবে পছন্দ অনুযায়ী ঘরে তৈরি স্বাস্থ্যকর কেক, বিভিন্ন রকমের আচার, আমসত্ত্ব ও হাতে ডিজাইন করা শাড়ি, পাঞ্জাবিসহ বাচ্চাদের ফতুয়া।
জ্যোতির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম ‘স্বপ্নের সন্ধানে’। আমাদের দেশের মফঃস্বল এলাকার প্রচলিত ধারা ও ধারণাকে বদলে দিয়ে আজ তিনি একজন সফল নারী উদ্যোক্তা। কোনো চাকরিতে যোগদান না করলেও ইচ্ছে ছিল তিনি নিজে কিছু করবেন। মেয়ে একটু বড় হওয়ার পর ভাবলেন কিছু একটা করা উচিত।
সে অনুযায়ী ২০২০ সালের প্রথম দিকে জয়েন করেন ‘উই’ নামক একটি ফেসবুক গ্রুপে। সেখানে যুক্ত হওয়ার পর জানতে পারেন ক্ষুদ্র ব্যবসায়ের ইতিবৃত্ত। সে বছরের জুন মাস থেকে শুরু করেন কাজ। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে তৈরি করতে শুরু করেন আচার ও আমসত্ত্ব। ইতোমধ্যেই তার আমসত্ত্ব সাড়া ফেলেছে টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায়, এমনকি দেশের বাইরেও।
তার তৈরি খাবারের গুণগত মান নিয়ে সন্তুষ্ট তার ভোক্তারা। টাঙ্গাইলে তিনি পেয়েছেন ‘আমসত্ত্ব জ্যোতি’ খেতাব। ক্রেতাদের কাছ থেকেই পেয়েছেন এ নাম। তার খাবার টাঙ্গাইলসহ আশপাশের বিভিন্ন জেলা ও বিদেশে ডেলিভারি দিয়ে থাকেন তিনি। এটাকে এখন আরও প্রসারিত করার চিন্তা তার।
মাহবুবা খান জ্যোতি বলেন, আমি ছিলাম সংসারী বউ ও এক মেয়ের মা। অবসর সময় ফোনেই কাটতো বেশি। ২০২০ সালের জুন মাসে জয়েন হই উইতে। সেখানে লাখপতি-লাখপতি এসব কথার ছড়াছড়ি। আর একটি নাম ‘রাজীব স্যার’। কোনো কৌতূহল নয় শুধু ‘রাজীব স্যার’কে জানার জন্যই ঘাটাঘাটি করছিলাম গ্রুপটিতে। তার প্রতিটি লেখায় পেয়েছিলাম অনুপ্রেরণা।
জ্যোতি বলেন, উদ্যোক্তা বা ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ার ইচ্ছা ছিল না। আমার স্বামী বর্তমানে মেরিনার ইন্টারন্যাশনাল শিপে কর্মরত আছেন।
পেশাগত দিক থেকে আমার তিনি ছুটিতে এসেছিলেন দেশে। মহামারি করোনার জন্য আটকে যান। অভাবের মুখটা তখন দেখতে পাই। ইচ্ছা না থাকলেও স্বামীর পাশে থাকতে চেয়েছিলাম। দুঃখের ভাগীদার হতে চেয়েছিলাম। লাখপতি হওয়ার জন্য কাজ করিনি। নিজের কাজের ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করেছিলাম।
তিনি বলেন, তবে স্বপ্নটা ছিল বিশাল। অনেকে কটুকথা বলেছেন। আচার সেল, কে খায় আচার? মানুষ কিনে খায় এসব? এমন নানা প্রশ্নের উত্তর দেইনি তখন। জবাবটা হয়তো আজ আমায় দেখে তারা বুঝতে পারেন। মাত্র ৪৩ দিনে পুরো আচার ও আমসত্ত্ব বিক্রি করে লাখপতি হয়ে গেছি।
তিনি আরও বলেন, আমি টাকা ইনভেস্ট করে ব্যবসায় করা পছন্দ করতাম না। টাকা দিয়ে টাকা আনায় বিশ্বাসী ছিলাম। বাসায় স্বামীকে খাওয়ানোর জন্য আচার করেছিলাম। আর সেই ছবি ফেসবুকে দেই। আর সেখান থেকেই অর্ডার পাই বেশ কয়েক ধরনের আচারের।
জ্যোতি বলেন, প্রথম অর্ডার ছিল ২৬০ টাকার, যেটা আমার স্বামী ডেলিভারি দিয়েছিলেন। টাকাটা আমার হাতে দেওয়ার আগে বলেছিল, ‘তোমার অনেক কষ্টের টাকা’। টাকাটা আমি হাতে নিয়ে বলেছিলাম, ২৬০ টাকা থেকে দুই লাখ ৬০ হাজার যেদিন করতে পারবো, সেদিন মনে শান্তি পাবো। টার্গেট পূরণ করতে দুই মাস লেগেছিল।
নিজের কাজের পেছনে পাওয়া উৎসাহ-উদ্দীপনা প্রসঙ্গে তিনি বলেন, শুরু থেকেই আমার স্বামী ও মা অনেক সাপোর্ট করেছে। পরিবারের সবাই বিপক্ষে থাকলেও মা ও আমার স্বামী পাশে ছিলেন। আমার স্বামী ছিলেন আমার ভরসার জায়গা। যার উৎসাহ আর সহযোগিতায় আমি আজ এ পর্যায়ে।
উদ্যোক্তা হওয়াটা কতটা সহজ মনে হয় আপনার কাছে, বা একজন নারীর উদ্যোক্তা হতে কী কী যোগ্যতার প্রয়োজন- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, মোটেও সহজ নয় এটি। একজন উদ্যোক্তা হতে গেলে মনের সাহসটা থাকতে হয় সব থেকে বেশি। শরীরের জোরের চেয়ে এ কাজে মনের জোরটা বেশি প্রয়োজন। অনেক ধৈর্যের প্রয়োজন। একজন নারী হয়ে উঠতে পারেন আরও অনন্য, যদি তিনি কাজটাকে ভালোবেসে এগিয়ে যেতে পারেন।
তিনি আরও বলেন, এটা চ্যালেঞ্জের একটা বিষয়। অনলাইনে ১০ জন কী কাজ করছে, সেটায় ফোকাস না করে ১০ জন কী কাজ করতে লজ্জা পান, সেটাই আগে খুঁজে বের করা উচিত। সেটাই আমি করেছিলাম। খাবার নিয়ে কাজ করতে সবাই লজ্জা পায়, সেই সুযোগটাই আমি নিয়েছি। লজ্জা নয়, মনের খুশিতে আমি কাজ করে গেছি। প্রায় ১০-১২ টা দেশে আমার বানানো আচার ও আমসত্ত্ব ডেলিভারি দিতে পেরেছি। ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটা জেলায় আমার এ আচার আইটেম পৌঁছে দিতে চাই।
নিজের সুদূরে প্রসারী ভাবনা ও পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘স্বপ্নের সন্ধানে’ নামটা একটা ব্র্যান্ড হবে। একটা সময় আমি শতজনকে যেন কর্মসংস্থানের জায়গা করে দিতে পারি। আমি খাবার নিয়ে কাজ করবো, বিষয়টি আমার স্বামী মন থেকে মেনে নিতে পেরেছিলেন। আমার স্বামী বলেছিলেন, তুমি যদি একটা কয়লা নিয়েও কাজ কর, সেটাও বিক্রি হবে। সে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমার বাবা একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন। তাই স্বাভাবিকভাবে এটা কেউ মেনে নিতে পারেনি। হয়তো আমার কাজটা লজ্জার মনে হতো। যদিও আমি বর্তমানে তা ভুল প্রমাণিত করতে পেরেছি। এখন পরিবারের সবাই আমাকে সাপোর্ট করে। কাজে সবাই সহযোগিতা করে।
জ্যোতি আরও বলেন, আমি এখন মাঠ পর্যায়ে গিয়ে প্রথমে ১০টা ঘর নির্দিষ্ট করবো। সেখানে গিয়ে দেখবো কে কাজ করছে, আমাদের বয়সী যারা কাজ করতে আগ্রহী তাদেরকে উৎসাহিত করবো।
(এসএএম/এএস/মার্চ ১৩, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








