জয়পুরহাটে পটলসহ বিভিন্ন সবজির বাম্পার ফলন
জয়পুরহাট প্রতিনিধি : জেলায় খরিপ-১ (২০১৩-১৪) মৌসুমে পটলসহ বিভিন্ন সবজির বাম্পার ফলন হয়েছে। বাজারে এসব সবজির দাম বেশি হওয়ায় কৃষকরা খুশি।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, খরিপ-১ মৌসুমে জেলায় ৫শ’ হেক্টর জমির লক্ষ্যমাত্রার বিপরীতে ৭শ’ ৫০ হেক্টর জমিতে এবার পটলের চাষ হয়েছে। এতে পটল উৎপাদন হয়েছে ২৩ হাজার ২শ’ ৫০ মে.টন।
সূত্রটি আরও জানায়, জেলায় চাষ হওয়া অন্যান্য সবজির মধ্যে রয়েছে বেগুন ৭৭৫ হেক্টর, করলা ৪৭৫, বরবটি ৮৫, ঝিংগা ৯০, কাকরোল ৩৫, চিচিংগা ৪৫, চাল কুমড়া ১৭৫, মিষ্টি কুমড়া ৩৭০, ডাটা ২৪০, পুঁইশাক ২১৫, লাল শাক ২৭০, কলমী শাক ৭৫, মূখী কচু ২৯০, শষা ২৬৫, ঢেঁরস ১৬০, পেঁপে ৪৫ এবং লতিরাজ কচু ১ হাজার ৩শ’ ৭৫ হেক্টর জমিতে চাষ হয়েছে।
এসব জমিতে সবজি উৎপাদন হয়েছে ১ লাখ ৩১ হাজার ৫৪০ মে. টন। যা জেলার সবজি চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা সম্ভব হয়েছে। জেলায় এবার ভারি বর্ষণ ও অতিরিক্ত বৃষ্টিপাত না থাকায় শাক-সবজির ফলন ভাল হয়েছে বলে জানান কৃষক ও কৃষি কর্মকর্তারা।
জেলার পাঁচবিবি উপজেলার খাসবাট্টা গ্রামের কৃষক সাগর আলী এবার দেড় বিঘা জমিতে পটল চাষ করেছেন। বাজার মূল্য ভাল পাওয়ায় তিনি খুশি বলে জানান। একই গ্রামের কৃষক লাল মিয়া বলেন, ১ বিঘা জমিতে বেগুন চাষ করে ভাল ফলন পেয়েছি এবং বাজার মূল্য বেশি পাওয়ায় খুশি বলে জানান।
জেলার শহরের হাট-বাজারগুলো ঘুরে দেখা যায়, পটল বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৮ টাকা কেজি, বেগুন ৩৬ থেকে ৪০ টাকা কেজি, করলা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৩২ টাকা, কাকরোল ২৮ টাকা, মূখীকচু ৪০ টাকা, শষা ৩৬ টাকা, লতিরাজ কচু ২৪ থেকে ৩০ টাকা, ঢেঁরস ৩২ থেকে ৩৬ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা কেজি এবং চাল কুমড়া প্রকার ভেদে ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত পিস বিক্রি করতে দেখা গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ জেড এম সাব্বির ইবনে জাহান বাসস’কে বলেন, জয়পুরহাটের সবজির মান খুব ভাল। সে কারণে জয়পুরহাটের সবজির বাহিরে চাহিদা বেশি। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে এখান থেকে সবজি নিয়ে যায়।
(ওএস/এস/জুলাই ১৯, ২০১৪)
পাঠকের মতামত:
- ফরিদপুরে ফেসবুকে পোস্ট করে বিএনপি নেতার পদত্যাগ
- ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, স্পর্শকাতর এলাকায় প্রযুক্তি ব্যবহার
- দলে ফিরে জুয়েলের ঐক্যের ডাক, বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীর ৫ যুবদল নেতার
- জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড
- দিনাজপুরে ইয়াবাসহ দম্পতি আটক, ফেন্সিডিল জব্দ
- সমুদ্রের উত্তাল ঢেউ থেকে ম্যানগ্রোভ বন সুরক্ষায় এবার জাপানী মডেলে বেড়া
- ঠাকুরগাঁওয়ে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ
- ফরিদপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মিল্কভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার
- পাংশায় ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
- গিয়াস হত্যা থেকে আন্তঃজেলা ডাকাতি, ২৫ মামলার তৌহিদ ডাকাত গ্রেপ্তার
- ধান মাড়াইয়ের মেশিনে জড়িয়ে দিনমজুরের মৃত্যু
- ডাঃ শফিকুরের বিদেশ সফর ও সময়ের চাকায় রাজনীতির সমীকরণ
- সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগের ঘোষণা
- নাটোরে জামায়াতের বিক্ষোভ
- গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী
- সোনাতলায় শিক্ষার্থীকে ডিম-দুধ খাওয়ালেন অতিথিরা
- ফুলপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- নগরকান্দায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
- সালথায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
- দেশব্যাপী ৫০ হাজার বৃক্ষ রোপন করবে ব্র্যাক ব্যাংক
- সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে শোভাযাত্রা ও আলোচনা
- সুবর্ণচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
- মাগুরা বিচারিক আদালতের কর্মচারী সাইফুল শেখের ২ বছর সশ্রম কারাদণ্ড
- কয়েক কোটি টাকা নিয়ে পূবালী ব্যাংক ম্যানেজার উধাও
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- শ্রীমঙ্গলে আবাসিক বোর্ডিং থেকে নারীর লাশ উদ্ধার
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘অভিশাপ নয়, জনসংখ্যাকে আর্শিবাদে পরিণত করতে হবে’
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- কুমিল্লার ৪ উপজেলায় বিজয়ী হলেন যারা
- বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান ‘এআই ওয়াশিং মেশিন’
- ট্রাফিক স্টপে অভিবাসীদের তল্লাশি ও আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- প্রাথমিকের ৩ কোটি ৬৩ লাখ বই ছাপাবে সরকার, ব্যয় ১৮৭ কোটি টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








