নীলফামারীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত
ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : উৎসব মুখর পরিবেশে নীলফামারীতে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস পালন হচ্ছে । সর্বত্রই লাল-সবুজের ছড়াছড়ি । গভীর শ্রদ্ধায় কৃতজ্ঞতায় মহান স্বাধীনতা যুদ্ধে আত্মসর্গীকৃত শহিদদের স্মরণ করেছে নীলফামারীর মানুষ ।
দিবসটির শুরুতে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার সূচনা হয়। সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ সমূহে জাতীয় পতাকাসহ বিভিন্ন রঙ্গীন কাপড় দিয়ে সাজানো হয়েছে । গুরুত্বপূর্ণ ভবন সমূহে লাল-সবুজ বাতি দিয়ে আলোকসজ্জা করা হয়েছে ।
শহরের চৌরঙ্গী মোড়ের স্মৃতি অম্লান এর পাদদেশে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক এবং পেশাজীবি সংগঠন ।
পুষ্পমাল্য অর্পণ শেষে সকল শহিদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন শেষে জেলা পুলিশ সম্মিলিত স্যালুট প্রদান করে ।
এছাড়াও শহরের বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসনসহ জেলা আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ ।
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে নীলফামারী জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের বর্নাঢ্য র্যা লী শহর প্রদক্ষিণ করেছে । সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে র্যা লীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় ।
সকাল সাড়ে আটটায় হাইস্কুল মাঠে জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ৮টা ৪৫ মিনিটি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় । সকাল ১১টায় খেলাধূলা ও কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয় । বেলা ১২টায় সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় । দুপুর ৩টায় রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও খেলাধূলা অনুষ্ঠিত হয় । বিকেল ৪টায় শহরের ডিসি গার্ডেনে শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও পৃরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয় । এছাড়াও বিকেল ৪টায় হাইস্কুল মাঠে জেলা প্রশাসক একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ।
(কে/এসপি/মার্চ ২৬, ২০২১)
পাঠকের মতামত:
- মুক্তিবাহিনী ধনবাড়ীতে অবস্থানরত পাকসেনাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়
- বাগেরহাট কারাগারে নাশকতা মামলার আসামির মৃত্যু
- বাগেরহাটে সাবেক ইউপি সদস্যসহ গৃহবধূর মরদেহ উদ্ধার
- সাতক্ষীরার কুড়িকাহুনিয়া লঞ্চঘাটে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু
- বাগেরহাটে মৎস্য ঘেরে বিষ, ৬ লাখ টাকার মাছ নিধন
- রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি
- শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জুতা ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ
- সীমান্ত এলাকা থেকে ১৮৬ বোতল মদ উদ্ধার
- নড়াইলে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পেল ৪ শতাধিক অসহায় ও দুস্থ রোগী
- ট্রেনের ধাক্কায় কানে কম শোনা বৃদ্ধের মৃত্যু
- লিবিয়ায় তিন বছর ধরে নিখোঁজ ফরিদপুরের ২৪ তরুণ
- নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ধামরাইয়ে আলোচনা সভা ও র্যালী
- ফরিদপুরে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
- মেট্রোরেলসহ ১৯ ক্রয় প্রস্তাব অনুমোদনের সুপারিশ
- সৌদি-আমিরাত সম্পর্ক : বৈরিতা থেকে সমঝোতা
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ সদস্য গ্রেফতার
- মাঝরাতে মদ্যপ নির্মাতার আবদার, তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রীর
- আইএলটি২০’র ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হলেন ফজলহক ফারুকি
- নেপালে তুষারধসে নিহত ১৫ শ্রমিক
- ‘ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না’
- মক্কার পর এবার মদিনায় হামলার দাবি, হুথিদের দুষলো সৌদি
- কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
- রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ
- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
- কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- পঞ্চগড় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- পাছে লোকে কিছু বলে
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
-1.gif)








