বোয়ালমারীতে মানব পাচারের অভিযোগে গ্রেফতার ১
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের রায়পুর এলাকা থেকে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সহিদ খান (৪০) নামে এক ব্যক্তিকে মানব পাচারের অভিযোগে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। সে বরিশাল জেলার কোতয়ালী থানার সাগরদি গ্রামের গফুর খানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, পৌরসদরের রায়পুর গ্রামের শাহজাহান মোল্লার ৮ম শ্রেণী পড়ুয়া মেয়ে সনিয়া শারমিন ঢাকার রায়ের বাজার খালার বাসায় বেড়াতে গেলে একই এলাকার পাশের বাসার ভাড়াটিয়া সহিদ খানের সাথে পরিচিত হয়। এর সূত্র ধরে সনিয়াকে গত ২০ মার্চ সহিদ খান কৌশলে দুবাই নিয়ে চলে যায়। দীর্ঘ কয়েক মাস পর সনিয়া গত ৮ জুলাই দুবাই থেকে নিজ বাড়িতে ফিরে আসে। সহিদ খান বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে সনিয়ার খোঁজে বোয়ালমারী পৌরসদরের রায়পুরের বাড়িতে আসলে সনিয়ার পরিবার তাকে কৌশলে আটকে রেখে বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় সনিয়ার মা হাওয়া বেগম বাদি হয়ে বোয়ালমারী থানায় মানব পাচার আইনে ৬/২ ও নারী নির্যাতন ৯/১ ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১। পুলিশ সহিদ খানকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বলে গেছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, পাচারকারী সহিদ খানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মানব পাচার আইনে মামলা হয়েছে। ছাত্রী সোনিয়াকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
(আরআইআর/এএস/সেপ্টেম্বর ০৪, ২০১৪)
পাঠকের মতামত:
- জাফলং-এ মুক্তিযোদ্ধারা পাকসেনাদের বিরুদ্ধে দুঃসাহসিক অভিযান চালায়
- দ্রুত বাঁধ সংস্কার করা না হলে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
- বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র্যালি
- চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
- অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- কাপ্তাই সীতা পাহার সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের অবাধ প্রবেশে নিষেধাজ্ঞা জারি
- নগরকান্দায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
- গ্যাসের চাপ কম, ইউরিয়া উৎপাদনে যেতে পারেনি যমুনা সার কারখানা
- নোয়াখালী সোনাপুরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন
- ফুলপুরে নগদের সচেতনতামূলক কর্মসূচি
- গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট’ দিবস পালিত
- নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
- গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
- ঠাকুরগাও উপনির্বাচন: মির্জা আলমগীরের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়নই বৈধ
- মুকসুদপুরে ২টি ডায়গনস্টিক সেন্টার বন্ধের চিঠি
- গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন
- মোবাইল ব্যাংককিং বিকাশ ও নগদের প্রাহকদের সিম কার্ড ক্লোন করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯
- শ্রীনগরে অবৈধভাবে সরকারি খাল ভরাটের অভিযোগ
- আ. লীগ নেতার সমিতির টাকা ফেরত পেতে পানের বরজে কাজ বন্ধ করানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
- মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য
- সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
- প্রবীণ পিতা-মাতার মানবিক সুরক্ষায় আইন সংশোধন, ধর্মের মূলবাণীর পরিপন্থী হয় কীভাবে?
- পর্যটনেই খুলতে পারে বাংলাদেশের নতুন অর্থনীতির দুয়ার
- মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
- বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- পাবনার ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
- পলাশবাড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষে ৬ জন জখম, থানায় মামলা
- অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- পঞ্চগড় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত
- চায়না দুয়ারির ফাঁদে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ
-1.gif)








