কর্ণফুলীতে ইউপি চেয়ারম্যান দিদারের ওপর হামলা
ঘটনার ১৯ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ, জনমনে ক্ষোভ
জে জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলমের ওপর সন্ত্রাসী হামলার ১৯ দিন অতিবাহিত হলেও ঘটনার সঙ্গে জড়িত কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে জনমনে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে।
এলাকার সাধারণ মানুষের ধারণা, একজন চেয়ারম্যানকে প্রকাশ্যে হামলা করার পর মামলায় আসামি হয়েও অপরাধারীরা স্যোশাল মিডিয়া খ্যাত ফেসবুকে নানা উস্কানিমূলক স্ট্যাটাস দিচ্ছেন। অথচ পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারছে না। তবে বড়উঠান ইউনিয়নের স্থানীয় জনতা বিচার দাবি করে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলমের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
গতকাল সন্ধ্যায় এলাকাবাসীর উদ্যোগে পিএবি সড়কে আসামিদের গ্রেপ্তারের দাবিতে ক্ষুব্ধ জনতারা বিক্ষোভ মিছিল করেছেন। তাতে চেয়ারম্যানের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা করা হলো অথচ এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারল না।
ঘটনার ১৯ দিন অতিবাহিত হলেও সন্দেহজনক কাউকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনও মনে করেনি পুলিশ। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মীরা এ ব্যাপারে পুলিশের গাফিলতি আছে বলেও মন্তব্য করেন।
এ ব্যাপারে বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মন্নান খান বলেন, ‘মোটরসাইকেল নিয়ে বাসায় যাওয়ার সময় একজন চেয়ারম্যানের ওপর অতর্কিত হামলা চালানো হলো। এমন ঘটনা ন্যক্কারজনক। কারা হামলা করেছে তা মামলায় স্পষ্ট। অথচ ঘটনার ১৯ দিন পরও কেউ গ্রেপ্তার হলো না। এটা বড়উঠান তথা কর্ণফুলীবাসীর জন্য লজ্জার।’
তিনি আরো বলেন, ‘কেন আসামিদের সুযোগ দেওয়া হচ্ছে। তা সাধারণ মানুষ ভালো জানে। তবে এ ঘটনার বিচার চেয়ে প্রয়োজনে সাধারণ মানুষেরা মানববন্ধনসহ নানা কর্মসূচি ঘোষণা করতে পারে।’
মামলার তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন তদন্তকাজে পুলিশের গাফিলতির কথা অস্বীকার করে বলেন, ‘প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। এরই মধ্যে আমরা বিভিন্ন জায়গায় অভিযানও চালিয়েছি।’
মামলার অগ্রগতি ও পুলিশের ভূমিকা নিয়ে জানতে চাইলে বাদি মোঃ শহিদ উল্লাহ্ বলেন, ‘প্রথম কয়েকদিন পুলিশের বেশ আন্তরিকতা ছিল-এখন কার্যত কোন ধরনের ভূমিকা চোখে পড়ছেনা।’
এ বিষয়ে জানতে কর্ণফুলী থানার ওসি মোঃ দুলাল মাহমদু এর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় কোন মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৪ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে উপজেলার শাহমীরপুর বাদামতল এলাকায় বড়উঠানের চেয়ারম্যানের হামলা হয়। এতে চেয়ারম্যানসহ তার দুই অনুসারী উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. শহীদুল্লাহ ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা (আইসিটি) মোহাম্মদ ফারুক আহত হন।
১৭ অক্টোবর রাতে আহত মো. শহীদুল্লাহ ১৪ জনের নাম উল্লেখ করে কর্ণফুলী থানায় মামলা (নং-২৯) দায়ের করেন। মামলায় আসামিরা হলেন-ইলিয়াছ সাদ্দাম (২৯), মোঃ জামাল (২৮), মোঃ কপিল উদ্দিন (২৭), আবদুর রহমান (৩১), মোঃ ফিরোজ (২৮), মোঃ আজিজ প্রকাশ লেঙ্গা আজিজ (৩২), মোঃ নাঈম উদ্দিন (২৮), মোঃ সেলিম (৩৩), মোঃ দিদারুল ইসলাম দিদার (২৮), মোঃ ইলিয়াছ প্রকাশ কালু (২৮), মোঃ রোকন (২৮), সালা উদ্দিন (২২), মোঃ রিফাত (২৬) ও মোঃ রুবেল (৩০)। এছাড়াও অজ্ঞাত আরো ১৫/২০ জন।
(জেজে/এসপি/নভেম্বর ০১, ২০২১)
পাঠকের মতামত:
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের সুখবর
- ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
১৩ মার্চ ২০২৬
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, বর–কনেসহ নিহত ১৪
-1.gif)








