বাবার মরদেহ রেখে পরীক্ষা কেন্দ্রে মেয়ে
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বাবার লাশ রেখে পরীক্ষা কেন্দ্রে বসে এসএসসি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থী আফরিন জাহান লিজা।
সোমবার (২২ নভেম্বর) ভোর ৬টায় পরীক্ষার্থী আফরিন জাহান লিজা ঘুম থেকে উঠে বই নিয়ে পরীক্ষার শেষ মুহূতের প্রস্তুতি নিচ্ছিলো, এমন সময় খবর আসে লিজার বাবা আলাল উদ্দিনের (৪০) প্রবাসে মারা গেছেন। আকস্মিক বাবার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়লেও শিক্ষক ও স্বজনদের কথায় সোমবার কেন্দ্রে গিয়ে জীববিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করে লিজা।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নে সহনাটি দক্ষিণ পাড়া গ্রামে। চলতি বছর সে স্থানীয় গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে লিজার বাবা আলাল উদ্দিন দুই বছর ধরে সৌদি আরবের রিয়াদে থাকতেন। সেখানে তিনি একটি বাগানে কাজ করতেন। রবিবার দুপুরে (সৌদি আরবসময়) আলাল উদ্দিন শারীরিকভাবে অসুস্থ হলে তাকে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় (সৌদি আরবসময়) তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে বেশ কয়েক বছর তিনি মালয়েশিয়ায়ও ছিল।
প্রয়াত আলাল উদ্দিনের বড় ভাই হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ভাই ফুসফুসের রোগে ভুগছিলেন। রবিবার অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমরা প্রবাসে থাকা স্বজনদের সাথে যোগাযোগ করে মরদেহ দেশে আনার চেষ্টা করছি।
এদিকে সৌদি আরব থেকে রবিবার রাতে আলাল উদ্দিনের মৃত্যুর খবর বাড়িতে আসলেও পরীক্ষার কথা ভেবে লিজার পরিবারের কাছে বিষয়টি গোপন রাখে স্বজনরা। কিন্তু পরের দিন সোমবার ভোরে বিষয়টি জানাজানি হলে বাড়িতে শোকের মাতম শুরু হয়।
লিজার পরীক্ষা কেন্দ্র পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি নরেন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ে। সোমবার সকালে বাবা হারানোর কষ্ট বুকে নিয়ে চোখ মুছতে মুছতে ওই কেন্দ্রে যায় লিজা। সহপাঠী ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় জীববিজ্ঞান পরীক্ষায় অংশ নেয় সে।
গিধাউষা হাসন আলীউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুজ্জামান ফকির বলেন, লিজা আমার বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ফার্স্ট গার্ল। তার বাবার মৃত্যুর খবর পেয়ে আমরা পরিবারের সাথে যোগাযোগ করে তাকে পরীক্ষা দেয়ার জন্য উৎসাহ দিয়েছি। সে যেন ভালভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে সার্বক্ষণিক খেয়াল রাখার চেষ্টা করেছি।
(এস/এসপি/নভেম্বর ২২, ২০২১)
পাঠকের মতামত:
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে আইনি নোটিশ
- পিএসএলে বাংলাদেশি তারকাদের মেলা, নতুন মুখ শরিফুল
- ট্রেনে ঈদের ফিরতি যাত্রা, ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
১৭ মার্চ ২০২৬
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- ‘নতুন বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, আধুনিক বাংলাদেশ’
-1.gif)