E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গৌরীপুরে জেলা প্রশাসকের মতবিনিময়

২০২১ নভেম্বর ২৩ ১৫:৫৬:৫৭
গৌরীপুরে জেলা প্রশাসকের মতবিনিময়

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পাব‌লিক হ‌লে মঙ্গলবার (২৩ ন‌ভেম্বর) ময়মন‌সিং‌হের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক মত‌বি‌নিময় ক‌রেন। উপজেলা প্রশাসন আ‌য়ো‌জিত মত‌বি‌নিময় সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন এ‌তে উপ‌স্থিত ছি‌লেন।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু রায়হানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মাদ এনামুল হক, বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ম, নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খাঁন আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল কুমার, প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা স্কাউটের সম্পাদক দেওয়ান কামরুল হাসান কামাল প্রমুখ। এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে ‌জেলা প্রশাসক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম‌্যুরাল পরিদর্শন করেন।

(এস/এসপি/নভেম্বর ২৩, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test