E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গৌরীপুরে ১০ ইউপিতে নৌকা পেলেন যাঁরা

২০২১ নভেম্বর ২৩ ১৬:৩০:৫৭
গৌরীপুরে ১০ ইউপিতে নৌকা পেলেন যাঁরা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : চতুর্থ ধাপের স্থানীয় সরকার নির্বাচনে গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোয়ন ঘোষণা করা হয়েছে। উপজেলার ১০ টি ইউনিয়নে নৌকার মনোনয়নপ্রাপ্তরা হলেন ১নং মইলাকান্দা ইউপিতে মোঃ জোসেফ উদ্দিন (জর্জ), ২নং গৌরীপুর ইউপিতে মোঃ হযরত আলী, ৩নং অচিন্তপুরে মোছাঃ জাহানারা বেগম, ৪নং মাওহাতে নূর মোহাম্মদ কালন, ৫নং সহনাটিতে সালাউদ্দিন কাদের রুবেল, ৬নং বোকাইনগর এ হাবিব উল্লাহ হাবিব, ৭নং রামগোপালপুর এ আবুল হাসিম, ৮নং ডৌহাখলায় শহিদুল হক সরকার, ৯নং ভাংনামারীতে মোঃ নূরুল ইসলাম আকন্দ, ১০নং সিধলাতে মোঃ জয়নাল আবেদীন। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত তালিকা থেকে এই তথ্য জানা যায়।

সোমবার (২২ নভেম্বর) গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার নিবাচন মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। আগামী ২৩ ডিসেম্বর গৌরীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

(এস/এসপি/নভেম্বর ২৩, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test