কর্ণফুলীতে নৌকা ডোবাতে বহিষ্কৃত আ.লীগ নেতা নাজিমের রাত্রিকালীন প্রচারণা!
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম কর্ণফুলীতে নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করতে এক আওয়ামী লীগ নেতার চক্রান্তের কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। ওই নেতার নাম নাজিম উদ্দিন হায়দার। তিনি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মিল্ক ভিটার পরিচালক। তবে সদ্য বহিষ্কৃত।
উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে আরেক বহিষ্কৃত আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (প্রতীক চশমা) মোহাম্মদ আলীকে কিভাবে বিজয়ী হতে হবে, তার কৌশল এবং এলাকার সাধারণ মানুষকে বিভ্রান্তি করতে তিনি মোবাইল ফোনে চশমার পক্ষে কাজ করার জন্য নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
সাধারণ মানুষকে ধোঁকা দিতে নাজিম উদ্দিন হায়দার রাত্রি বেলায় আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে প্রতারণায় নেমেছেন। এ ধরনের একটি গোপন ভিডিও ও ছবি গত বুধবার এ প্রতিবেদকের হাতে এসেছে। অগ্রযাত্রায় চরলক্ষ্যা ফেসবুক পেইজেও।
এদিকে নাজিম বিষয়টি স্বীকারও করেছেন, সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা যায়, রাতের বেলায় চশমা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলীর সাথে হাস্যউজ্জ্বল অবস্থায় নাজিম উদ্দিন হায়দারের ছবি ও ভিডিও। লক্ষ্য করা যায় তাতে, পান্জাবী পরিহিত নাজিম। গায়ে কালো সুয়েটার ও মুখে মাপলার প্যাঁচিয়ে সাধারণ ভোটারদের কাছে নৌকার বিরুদ্ধে ভোট চাচ্ছেন।
এর আগে একই ইউনিয়নে নৌকার মনোনয়ন চেয়ে তিনি ব্যর্থ হন। অনেকেই জানান, এই ক্রোধ থেকে দল থেকে দুবার বহিষ্কার হয়েও দলের বিরুদ্ধে গিয়ে এসব প্রচারণা করছেন। যা দলীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও ভূমিমন্ত্রীর বিরুদ্ধে যাওয়ার শামীল বলে মনে করেন। কেননা নৌকা মনোনয়ন দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ কর্মীদের অভিযোগ, নির্বাচনে দলীয় নেতারা মঞ্চে একরকম বক্তব্য রাখলেও ভেতরে-ভেতরে তাঁরা অন্য খেলা খেলেছেন। যার কারণে দলীয় প্রার্থীদের ভরাডুবির আশঙ্কা করছি। বেশির ভাগ আওয়ামী লীগ নেতা যাঁর যাঁর ইউনিয়নে নৌকার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এরা মুখোশধারী শয়তান। মস্ত বড় বেঈমান।
জানতে চাইলে নাজিম উদ্দিন হায়দার বলেন, আমি এখন একটা মিটিং এ আছি পরে কথা বলব। ৩০ মিনিট পরে একাধিকবার কল দিলেও আর ফোন রিসিভ করেনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী বলেন, ‘আমাদের সমন্বয়ের অভাবেই এমনটি ঘটেছে। তবে নৌকার জনপ্রিয়তা কমেছে, এটা আমি বিশ্বাস করি না। চরলক্ষ্যা সব সময় আওয়ামী লীগের ঘাঁটি। অতীতে যাঁরা এখানে জয় পেয়েছেন, তাঁরা আওয়ামী লীগের নৌকা নিয়ে বিজয়ী হয়েছিলেন। এবারও নৌকার বিজয় হবে।
(জেজে/এসপি/ডিসেম্বর ১৬, ২০২১)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








