তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ
বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কৌশলে অপহরণ ও ছিনতাই
জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত যাত্রীর কাছ থেকে অভিনব কৌশলে ৩২ ভরি স্বর্ণ ছিনতাইয়ের একটি মামলার তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ।
গত ২৭ জুন চট্টগ্রাম রাউজানের দক্ষিণ গহিরা এলাকার প্রবাসীর স্ত্রী মোছাম্মৎ লুৎফা আক্তার (৪৫) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছিলেন।
১৯ ডিসেম্বর রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কায়সার হামিদ অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাখিল করা তদন্ত উল্লেখ করেছেন।
প্রতিবেদনে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের ইব্রাহিম আল ফারুকীর পুত্র ইমতিয়াজ ফারুকী (৩৭) এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।
মামলার নথি থেকে জানা যায়, রাউজান থানাধীন মোছাম্মৎ লুৎফা আক্তার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মোঃ শামসুল আলম এর স্ত্রী হয়। স্ব-পরিবারে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বসবাস করে আসছেন। অভিযুক্ত ইমতিয়াজ ফারুকীর সহোদর ভাইও আরব আমিরাতে অবস্থানের সুবাধে তাদের মধ্যে পরিচয় ও পারিবারিকভাবে সম্পর্ক তৈরি হয়। ভিকটিমের স্বামী ও পুত্র আবু বকর দেশে আসার প্রস্তুতি নেয়। ভিকটিম তার নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য ৩২ ভরি ওজনের স্বর্ণের অলংকার (চুড়ি/ব্রেসলেট), মূল্য ২২ লক্ষ টাকায় ক্রয় করেন। যা অভিযুক্ত আসামী তার প্রবাসী ভাইয়ের মাধ্যমে জানতে পারেন।
গত ০৫ মার্চ তার স্বামী, ছেলেসহ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আর্ন্তজাতিক বিমান বন্দর হতে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে অবতরন করেন। ইমিগ্রেশন শেষে বিমান বন্দর হতে বের হওয়া মাত্রই ইমতিয়াজ ফারুকীর সাথে দেখা হয়। পরে বিভিন্ন কৌশলে একই গাড়ীতে তুলে নেন ভিকটিমকে এবং বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রওয়ানা হয়। কিছুদুর যেতেই ইমতিয়াজ ফারুকী এবং তার সাথে থাকা (অপর একটি গাড়ীতে) অজ্ঞতনামা ৩/৪ জন ব্যক্তি ভিকটিমের স্বামী ও ছেলেকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের নিকট থাকা স্বর্ণের অলংকার জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায়।
এছাড়াও তাদের সাথে থাকা ০৬ টি ১০০ টাকা মূল্যমানের ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়। যা বাদীর ছেলে গোপনে মোবাইলে ছবি ধারন করে রাখেন।
পরে ভিকটিমদের অপহরণ, হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি-ধমকির অভিযোগে বিজ্ঞ আদালতে সিআর মামলা নং-১৯৯/২০২১ (রাউজান) দাখিল করেন।
দীর্ঘ ৬ মাস পর পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাদী ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন। আইএমইআই নম্বরের মাধ্যমে মামলার বাদী ও ছিনতাইকারীর মোবাইল ফোনের অবস্থান খোঁজার চেষ্টা করেন। সিডিআরের তথ্য যাচাই করে ঘটনার সত্যতা পান।
প্রতিবেদনে আরও বলা হয়, ইমতিয়াজ ফারুকী(৩৭) ও তার সঙ্গীয় অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তির নিকটে ভিকটিমের থাকা ০৮ টি স্বর্গের চুড়ি। যার ওজন-৩২ ভরি। আনুমানিক যার মূল্য ২২ লক্ষ টাকা। ১৮ টি খালি ষ্ট্যাম্পে ভিকটিম ও পরিবারকে ভয় দেখিয়ে বলপূর্বক স্বাক্ষর গ্রহণ করেন। একই সময়ে পাসপোর্ট এর বিনিময়ে ১০ লক্ষ টাকা চাদা দাবি করে পরবর্তীতে ১ লক্ষ টাকা নগদে গ্রহণ করেন এবং অবশিষ্ট টাকা প্রদানে ব্যর্থতায় ভিকটিমের ছেলেকে অপহরণ ও ভয়ভীতি হুমকি-ধমকি প্রদর্শন করার বিষয়টি তদন্তে প্রতিয়মান হয়।
এমনকি অজ্ঞাতনামা ৩/৪ জন বিবাদীদের সনাক্ত সম্ভব না হওয়ায় তাদেরকে অত্র মামলার দায় হতে অব্যাহতি ও ইমতিয়াজ ফারুকীর বিরুদ্ধে প্রকাশ্য আদালতে বিচারের ব্যবস্থা গ্রহণে আদালতে প্রার্থনা রেখে প্রতিবেদন দাখিল করেন রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কায়সার হামিদ।
ভুক্তভোগির পক্ষে মামলা পরিচালনাকারী সিনিয়র আইনজীবি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী জিয়া হাবিব আহসান জানান, ‘বিদেশ প্রত্যাগত নারীর সর্বস্ব ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা পুলিশি প্রতিবেদন আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক বেগম নাজমুন নাহার অভিযুক্ত ইমতিয়াজ ফারুকীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামী বশির উদ্দিন খানকে বাদ দেওয়ার নির্দেশ প্রদান করেন।’
(জেজে/এসপি/ডিসেম্বর ২০, ২০২১)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








