চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় হতাহত হয়েছে ৮ জন। এর মধ্যে একজন মারা গেছেন।
চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার শ্রীমাই ব্রিজ এলাকা পিকআপ ও সিএনজির সাথে এবং উপজেলার হাইদগাঁও বিওসি রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।
শনিবার সকালে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে পিকআপ সিএনজির সংঘর্ষে মারা গেছেন ওয়ার্কশপ গ্যারেজের শ্রমিক সুজন চৌধুরী প্রকাশ ধনা (৪৫)। তিনি উপজেলার ৫নং ওয়ার্ডের দীজমনি চৌধুরীর পুত্র। এতে আহত হয়েছেন আবু আহমদ (৬০), সালমা (১৫), সানজানা (১৮)।
একইদিন সকালে হাইদগাঁও বিওসি রোডে মোটরসাইকেল ও বাই সাইকেলের মুখোমূখি সংঘর্ষে সবুজ (১৫), তারেক (১৮), ইসমাইল (২০) ও ইমন (১৫) আহত হয়েছে। তাদের মধ্যে ইমন, সবুজ ও আবু আহমদকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, সকালে পটিয়া সদর থেকে একটি সিএনজি চন্দনাইশের দিকে যাচ্ছিল। গাড়িটি শ্রীমাই ব্রিজ এলাকায় পৌছলে আরেকটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে বালুবাহী একটি পিকআপের (চট্টমেট্রো শ ১১-১৫০৪) সামনে পড়ে যায়। এ সময় পিকআপের সঙ্গে ধাক্কা লেগে ধুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম হতাহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওয়ার্কশপ শ্রমিক সুজন মারা যায়।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হাসান জানান, বালু নিয়ে পটিয়া সদরের দিকে আসার পথে দ্রুত গতির সিএনজিটি আরেকটি সিএনজিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় সিএনজি চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা পিকআপের সাথে ধাক্কা লাগে। ওই সময় সিএনজি চালকের পাসের আসনে বসা ধনা মাথায় গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, দুর্ঘটনার পর পরেই ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালান। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এরপর পিকআপ ও সিএনজি গাড়িটি উদ্ধার করা হয়।
(জেজে/এএস/জানুয়ারি ২২, ২০২২)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৫ নভেম্বর ২০২৬
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
-1.gif)








