ব্রাহ্মণবাড়িয়ায় মুদ্রণ কার্ডে প্লাস্টিকের লেমিনেশন ব্যবহারে ডিসির নিষেধাজ্ঞা
গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : পরিবেশের জন্য পলিথিন ও প্লাস্টিক ক্ষতিকারক হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় যোগদান করেই সব ধরনের মুদ্রণ কার্ডে প্লাস্টিকের লেমিনেশন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলেন ব্রাহ্মণবাড়িয়ার নবনিযুক্ত জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রেস মালিক সমিতির সঙ্গে অনুষ্ঠিত প্রশাসনের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ নিষেধাজ্ঞা জারি করেন জেলার সর্বোচ্চ ওই প্রশাসনিক কর্মকর্তা।
বৈঠক শেষে জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলম উত্তরাধিকার ৭১ নিউজকে মুঠোফোনে বলেন, 'এখন থেকে সব ধরণের কার্ডে প্লাস্টিকের লেমিনেশন বন্ধ রাখতে এ নিষেধাজ্ঞা জারি করা হল। ২/১ দিনের মধ্যেই এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে সেটি জানিয়ে দেয়া হবে।'
জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রেস মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসক মো. শাহগীর আলম এক বৈঠকে বসেন। বৈঠকে পরিবেশের জন্য পলিথিন ও প্লাস্টিক অত্যন্ত ক্ষতিকারক হওয়ায় নেতৃবৃন্তের প্রতি এখন থেকে সব ধরণের ভিজিটিং কার্ড এবং সরকারি-বেসরকারি ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের জন্য তৈরী হওয়া নিমন্ত্রণ কার্ড প্রস্তুতের সময় প্লাস্টিকের লেমিনেটিং আর না দেওয়ার বিষয়টি তুলে ধরেন জেলা প্রশাসক।
এসময় তিনি (ডিসি) এখন থেকে জেলার সর্বত্র মুদ্রিত সব ধরণের ভিজিটিং কার্ড ও বিভিন্ন নিমন্ত্রণ কার্ডে প্লাস্টিকের লেমিনেশন ব্যবহার করা হলে, প্রেসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে বলেও প্রেস মালিক সমিতিকে পরিষ্কার জানিয়ে দেন জেলা প্রশাসক।
সূত্র জানায়, নবনিযুক্ত জেলা প্রশাসক তাঁর বক্তব্যে নির্বাচনী প্রচারণার বিভিন্ন পোস্টারেও পলিথিনের ব্যবহার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন জেলা প্রশাসক। পাশাপাশি প্রকাশ্যে ধূমপান না করাসহ সিগারেটের অবশিষ্ট অংশ নির্ধারিত জায়গায় বালুভর্তি বালতি বা পাত্রে ফেলারও পরামর্শ দেন তিনি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন তিতাস অফসেট প্রেসের স্বত্বাধিকারী ও জেলা প্রেস সমিতির উপদেষ্টামণ্ডলীর সদস্য গিয়াস উদ্দিন, শুভেচ্ছা অফসেট প্রেসের স্বত্বাধিকারী ও জেলা প্রেস সমিতির সাধারণ সম্পাদক এস আলম, প্রগতি অফসেট প্রেসের স্বত্বাধিকারী ও জেলা প্রেস সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, মৌসুমী অফসেট প্রেসের স্বত্বাধিকারী, জেলা প্রেস সমিতির সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান ইমরান প্রমুখ।
বৈঠক শেষে জেলা প্রশাসক মো. শাহগীর আলম মুঠোফোনেউত্তরাধিকার ৭১ নিউজকে বলেন,' শুধু ব্রাহ্মণবাড়িয়াতেই নয়, এ কর্মযজ্ঞ সরকারের পক্ষ থেকে সারাদেশেই ছড়িয়ে দেয়া হবে। ইতিমধ্যে কয়েকজন কলিগের ( ডিসি) সঙ্গে বিষয়টির বাস্তবায়ন নিয়ে আমার কথা হয়েছে। আমরা পরিবেশ রক্ষায় সারাদেশেই কাজটি সুষ্ঠুভাবে করতে চাই।'
তিনি আরও বলেন, 'এখন থেকে জেলা প্রশাসনের জাতীয় দিবসসহ সব ধরণের নিমন্ত্রণ কার্ডেও আর প্লাস্টিকের লেমিনেশন থাকবে না। কারণ, পরিবর্তনটা নিজের ঘর থেকেই আমরা শুরু করতে চাই।'
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নৌপথে চলাচলরত স্পীডবোট চলাচলে 'লাইফ জ্যাকেট' শিগগীরই বাধ্যতামূলক করা হবে।
(জিডি/এসপি/জানুয়ারি ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৪ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
-1.gif)








