সাংবাদিক যখন সমাজকর্মী
গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ষাটোর্ধ একজন দরিদ্র, অসহায় রিক্সাচালকের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য ফেসবুকে ছোট্ট একটি পোস্ট দিয়েছিলেন সাংবাদিক সোহাগ। এরপরই পৃথিবীর নানা প্রান্ত থেকে হৃদয়বান অসংখ্য মানুষ সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে অর্থ পাঠান সাংবাদিক সোহাগকে। সেই প্রাপ্ত অর্থে ৬০ হাজার টাকায় একটি নতুন রিক্সা কিনে দরিদ্র ওই রিক্সাচালককে সেটি উপহার দিয়ে সবাইকে তাক লাগিয়ে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন সাংবাদিক সোহাগ।
জানা গেছে, সোহাগের পুরো নাম মাহাবুর আলম সোহাগ। তিনি বর্তমানে নিউজ পোর্টাল ঢাকা পোস্টের 'কান্ট্রি এডিটর' হিসেবে কর্মরত রয়েছেন।
সোহাগ গত ৯ জানুয়ারি একটি পারিবারিক কাজে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বেড়াতে আসেন। সেসময় বাস থেকে নেমে তিনি তাঁর গন্তব্যে যেতে স্থানীয় একটি ভাঙ্গাচোরা রিকশায় ওঠেন।
কিন্তু কয়েক মিনিট পরই সোহাগ লক্ষ্য করলেন, যিনি লক্করঝক্কর মার্কা ভাঙ্গা রিক্সাটি চালাচ্ছেন সেই ষাটোর্ধ রিকশা চালকের পায়ে জুতা নেই। প্রচন্ড শীতে উনাকে খালি পায়ে রিক্সার প্যাডেল চালাতে দেখে তার মন কেঁদে ওঠে। তখন রিক্সায় বসেই বৃদ্ধের নাম পরিচয় ও তার পরিবারের লোকজনের খবরাখবর জানতে চান সেহাগ।
পরে জানা গেল, রিকশা চালকের নাম আবু কালাম। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে।
জানা গেছে, এরপর ওই রাতেই ঢাকা ফেরার পথে সাংবাদিক সোহাগ দরিদ্র রিক্সা চালকের দু:খকষ্ট নিয়ে তাঁর ফেসবুকে একটি পোস্ট দিয়ে সমাজের হৃদয়বানদের সহযোগিতা চান।
এরপর স্বল্প সময়ের মধ্য পাঠকের পাঠানো ৬০ হাজার টাকায় একটি নতুন ব্যাটারীচালিত রিক্সা কিনে সোহাগ গত শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা থেকে ছুটে আসেন ব্রাহ্মণবাড়িয়ায় ওই রিকশা চালকের বাড়িতে।
পরে সুহিলপুর ইউপির চেয়ারম্যান ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আবু কালামের কাছে তার জন্য কেনা নতুন ওই ব্যাটারিচালিত অটোরিক্সাটি আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা পোস্টের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আজিজুল সঞ্চয়, জাগো নিউজের সাংবাদিক আবুল হাসনাত মো. রাফি, বাংলা নিউজের সাংবাদিক মেহেদী নূর পরশসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
নতুন রিকশা পেয়ে আবেগে আপ্লুত হয়ে বৃদ্ধ রিক্সাচালক আবু কালাম সাংবাদিকদের তার প্রতিক্রিয়ায় বলেন, 'আমার রিক্সাটি এতদিন ভাঙাচোরা ও লক্করঝক্কর মার্কা হওয়ায়, যাত্রীরা উঠতে চাইত না। তবে এখন আমার নতুন রিকশায় সকলেই উঠবো, আমার আয়ও বাড়বো। সেজন্য আমি সাংবাদিক সোহাগ ভাইয়ের জন্য মহান আল্লার কাছে দোয়া করছি।'
এদিকে গতকাল শনিবার রাতে বিষয়টি নিয়ে স্থানীয় নিউজ পোর্টাল নবীনগরের কথার একটি ভার্চ্যুয়াল টকশোতে অংশ নিয়ে সুহিলপুর ইউপির চেয়ারম্যান আবদুর রশীদ ভূঁইয়া দরিদ্র রিক্সাচালক আবু কালামকে সুহিলপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সরকারি সহায়তায় একটি নতুন ঘর তুলে দেয়ারও প্রতিশ্রুতি দেন।
(জিডিএ/এএস/জানুয়ারি ৩০, ২০২২)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৪ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
-1.gif)








