নৌকাকে হারিয়ে চেয়ারম্যান সেই এরশাদুলের ভাই
গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : নৌকা প্রতীক না পেলেও, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনের 'চেয়ারম্যান' পদে স্বতন্ত্র প্রার্থী হয়েই মো. আক্তারুজ্জামান শেষ পর্যন্ত নির্বাচিত হয়েছেন।
আক্তারুজ্জামান সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে নিহত এরশাদুল হকের ছোট ভাই ও নাটঘর ইউপির বর্তমান চেয়ারম্যান ডা. আবুল কাশেমের পুত্র।
আজকের নির্বাচনে তিনি ৫ হাজার ৫০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল আলম পেয়েছেন ৫ হাজার ৪১ ভোট।
জানা গেছে, নাটঘর ইউপির চেয়ারম্যান ডা. আবুল কাশেম বার্ধ্যক্যজনিত কারণে এবার নির্বাচন করবেন না বলে তাঁর বড় ছেলে এরশাদুল হক গত কয়েকমাস ধরে বাবার পরিবর্তে নিজেই চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচন করবেন বলে এলাকায় নানা সামাজিক কর্মকান্ডে অংশ নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। এ অবস্থায় গত বছরের ১৭ ডিসেম্বর রাতে নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে অনুষ্ঠিত একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নৃশংসভাবে খুন হন এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকার। এরশাদুল নিহত হবার পর তার স্ত্রী ইসরাত জাহান ও ছোটভাই প্রবাস ফেরত মো. আক্তারুজ্জামান চেয়ারম্যান পদে নির্বাচন করতে আওয়ামীলীগের মনোনয়ন ফর্ম তুলে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেন। কিন্তু শেষ পর্যন্ত দেবর ভাবীর কেউই আওয়ামী লীগের মনোনয়ন লাভ করতে পারেননি। এ অবস্থায় শেষ পর্যন্ত ভাবী ইসরাত নির্বাচন থেকে সরে দাঁড়ালেও দেবর প্রবাসী আক্তারুজ্জামান 'স্বতন্ত্রপ্রার্থী' হিসেবে ইউপি নির্বাচনে অবতীর্ণ হয়ে বিজয়ী হন।
এলাকাবাসী জানিয়েছেন, নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের বর্তমান চেয়ারম্যান ডা. আবুল কাশেমের এই প্রবাস ফেরত সন্তান মো. আক্তারুজ্জামান 'চেয়ারম্যান' নির্বাচিত হওয়ার পর বাবার পদাঙ্ক অনুসরণ করে আগামিতে জনস্বার্থে কতটা ভূমিকা রাখতে পারবেন, এখন সেটিই দেখার অপেক্ষায় রয়েছে জেলা সদরের সীমান্তবর্তী ঘেষা উপজেলার পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী নাটঘরবাসী।
(জিডি/এসপি/জানুয়ারি ৩১, ২০২২)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৪ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
-1.gif)








