কুলাউড়ায় ডাকাতির ঘটনার আড়াই বছর পর ডাকাত রাশেদ আটক
মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামের আজিজ আহমদ টুটুর বাড়িতে ২০১৯ সালের ৩১ জুলাই মধ্যরাতে সংঘটিত ডাকাতির ঘটনার প্রধান অভিযুক্ত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও কুখ্যাত ডাকাত রাশেদ ওরফে রাশেদ ডাকাতকে ডাকাতির ঘটনার আড়াই বছর পর গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশের একটি দল।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামে কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষন রায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদে খবর পেয়ে পুলিশের চৌকস একটি দল অভিযান চালায়।
এসময় ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুখ্যাত রাশেদ ডাকাত ওরফে রাশেদ মিয়াকে (২৮) গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ জুলাই রাত পৌনে ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত পৌনে একঘন্টা ব্যাপী কুখ্যাত রাশেদ ডাকাতের নেতৃত্বে একদল সশস্ত্র ডাকাতদল কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামের আজিজ আহমদ টুটুর ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় ডাকাতরা ঘরে রক্ষিত নগদ ৯৫ হাজার টাকা,৮টি মোবাইল ফোন,১টি ল্যাপটপ, স্বর্ণালংকার,১টি পালসার ও ১টি হুন্ডা সিবি হরনেট মোটরসাইকেলসহ মোট সাড়ে আঁট লক্ষ টাকারও বেশি মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় বাড়ির মালিক আজিজ আহমদ টুটুর ছেলে আহমদ সিহান বাদী হয়ে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জন ডাকাতকে গ্রেফতার করে তাদের কাছ থেকে লুটকরা মোটরসাইকেল, মোবাইল ফোন, ল্যাপটপসহ অন্যান্য মালামাল উদ্ধার করে আদালতে সোপর্দ করে পুলিশ। তবে ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও ঘটনার মূল পরিকল্পনাকারী রাশেদ দীর্ঘদিন ছিল ধরাছোঁয়ার বাহিরে। অতঃপর ঘটনার আড়াই বছর পর রাশেদকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় জানান, রাশেদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিলো কুলাউড়া থানা পুলিশ। তিনি আরও জানান, গ্রেফতারের পর রাশেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
(একে/এএস/ফেব্রুয়ারি ০২, ২০২২)
পাঠকের মতামত:
- ‘সমুদ্র অর্থনীতিতে চীনের সঙ্গে কাজের সুযোগ’
- ‘বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম’
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
-1.gif)








