E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরার বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়াত আলী আর নেই

২০২২ ফেব্রুয়ারি ১০ ১৬:২৫:৪০
মাগুরার বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়াত আলী আর নেই

মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরার  মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোল্লা নবুয়াত আলী আর নেই। বহস্পতিবার  ভোর সাড়ে পাঁচটার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার ৩ নং শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামের নিজ বাড়িতে ৮৩ বছর বয়সে বাধ্যক্য জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও তিন কন্যা রেখে গেছেন।

তৎকালীন মাগুরা মহকুমা ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়াত আলী মুক্তিযুদ্ধকালীন ৮ নম্বর সেক্টরের অধীনে শ্রীপুর আঞ্চলিক বাহিনী তথা আকবর বাহিনীর সহ অধিনায়ক ছিলেন।

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, শ্রীপুর উপজেলা আওযয়াামী লীগের সভাপতি আবুল কলাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনূর রশীদ মুহিত এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার বাদ আছর বরিশাট ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে নিজ গ্রাম বরিশাট কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

(এমএল/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২২)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test