খুলনায় ২২ কোটি টাকার কোকেন ধ্বংস
খুলনা প্রতিনিধি : খুলনায় জব্দ ২২ কোটি ৫০ লাখ টাকার কোকেন ধ্বংস করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আদালত চত্বরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
খুলনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানার সাব-ইন্সপেক্টর আমির হোসেন এতথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১১ আগস্ট রাত পৌনে ১০টার দিকে র্যাব-৬ খুলনার একটি টিম নগরীর হাদিস পার্কের সামনে অবস্থান নেয়। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ময়লাপোতা মোড়ের পাশে একটি চক্র মাদক কেনাবেচা করছে। র্যাব সদস্যরা সেখানে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করের। এ সময় সোহেল রানা নামের একজনকে আটক করতে সক্ষম হন র্যাব সদস্যরা।
পালানোর কারণ জানতে চাইলে সোহেল জানান, তার কাছে কোকেন রয়েছে। পরে সেখান থেকে ২৩০ গ্রাম কোকেন উদ্ধার করে র্যাব। যার আনুমানিক মূল্য দুই কোটি ৩০ লাখ টাকা।
সোহেলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নগরীর গগনবাবু রোডের একটি বাড়ি থেকে কোকেন বিক্রির মূল হোতা আরিফুর রহমান ছগিরকে গ্রেফতার করা হয়। ছগিরের দেওয়া তথ্য অনুযায়ী দাকোপ উপজেলায় অভিযান চালিয়ে বিকাশচন্দ্র মণ্ডল ও ফজলুর রহমান ফকিরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নগরীর টুটপাড়ায় অভিযান চালিয়ে এস এম এরশাদ আলীকে গ্রেফতার করা হয়।
এরপর রূপসা উপজেলার রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে বিকাশচন্দ্র বিশ্বাসকে গ্রেফতার করা হলে তিনটি কোকেনের প্যাকেট বের করে দেন তিনি। যার মধ্যে দুই কেজি ২০ গ্রাম কোকেন পাওয়া যায়। সোয়া দুই কেজি কোকেনের মূল্য ২২ কেটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় র্যাব কর্মকর্তা মো. রবিউল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে রূপসা থানায় মাদক আইনে মামলা করেন। এ মামলায় ২০২১ সালের ৭ অক্টোবর আদালত একজনকে মৃত্যুদণ্ড ও আরও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।
খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুজন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে আসামি বিকাশচন্দ্র বিশ্বাসকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। সোহেল রানাকে আমৃত্যু কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, ছগিরকে ১৫ বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং বিকাশচন্দ্র মণ্ডল, এরশাদ ও ফজলুর রহমান ফকিরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৪, ২০২২)
পাঠকের মতামত:
- ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোন ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না’
- ‘আমার সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি দল’
- ‘অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়’
- জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ, স্বস্তি ফিরছে বিদ্যুৎ-শিল্প খাতে
- টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
- লে. জেনারেল নিয়াজী চট্টগ্রাম সফর করেন
- গোবিপ্রবি ছাত্র গণমঞ্চের সদস্যসচিব শাওনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
- ভাদ্রের শেষেই কুড়িগ্রামে শীতের আমেজ
- ডিজিটাল ফাইন্যান্সিংয়ের প্রসারে ব্র্যাক ব্যাংক ও এসএসএল ওয়্যারলেসের উদ্যোগ
- রাজনীতি আমার কাছে কী
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বিজয়ী লাল তরুণ
- সাঈদ-উর রহমান: শিক্ষকের ‘আপনি’ সম্বোধনে মানুষের মর্যাদার পাঠ
- ‘ঘুষ সাইট’-এর অভিযোগে দুই কর্মচারী শোকজ, তদন্তের পরপরই শিক্ষা কর্মকর্তার বদলি
- ধর্ষণের পর শিশু শিক্ষার্থীকে ঘরে পুঁতে রাখা, অভিযুক্তের ফাঁসির দাবি
- ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
- দেশে এসে শরিফুলের কুরবানির ঈদ উদযাপনের ইচ্ছা অপূর্ণ রয়ে গেল
- ৩ ভাইয়ের যাবজ্জীবন, এক ভাইয়ের সাত বছরের কারাদণ্ড
- শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ
- ছাত্র গণ মঞ্চের সদস্য সচিবের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ
- টাঙ্গাইলে প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত
- ‘১৭ বছরের নিপীড়ন নির্যাতন যেনো আমরা ভুলে না যাই’
- সোনাতলায় গৃহবধূকে ধর্ষণের মামলায় নাজিম গ্রেপ্তার
- ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকি
- কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে ‘রেডমিন হরাইজন’ আয়োজন
- নীরবতার এক অদৃশ্য আয়না
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
- ৩ ভাইয়ের যাবজ্জীবন, এক ভাইয়ের সাত বছরের কারাদণ্ড
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট, ডাকাতের গাড়ি চাপায় পথচারী নিহত
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- গোবিপ্রবি ছাত্র গণমঞ্চের সদস্যসচিব শাওনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
- ছাত্র গণ মঞ্চের সদস্য সচিবের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- ভাদ্রের শেষেই কুড়িগ্রামে শীতের আমেজ
- ডিজিটাল ফাইন্যান্সিংয়ের প্রসারে ব্র্যাক ব্যাংক ও এসএসএল ওয়্যারলেসের উদ্যোগ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
-1.gif)








