E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

২০২২ ফেব্রুয়ারি ২১ ১৪:০৪:০৩
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মাগুরা প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় মাগুরা পারিত হলো আন্তর্যাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহর উদযাপন এবং প্রভাত ফেরির মাধ্যমে মাগুরায় শ্রদ্ধাা জানানো হয় ভাষা শহীদদের প্রতি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারের বেদিতে প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পন করেন মাগুরা-১ আসনের সংসদ্য এ্যাভোকেট সাইফুজ্জামান শিখর এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্জ কুন্ড, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।

এছাড়াও মাগুরা জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধাসহ জেলার নানা রাজনৈতিক অঙ্গসংগঠন একুশের মহান শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে প্রভাত ফেরি শেষে মাগুরার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থা ও বিভিন্ন শ্রেণির মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা জানায়। এসময় শহীদ মিনারে বিভিন্ন সংগঠন ও শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবশন করে।

(এমএইচএল/এএস/ফেব্রুয়ারি ২১, ২০২২)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test